Sunday, August 9

নগরীর জালালাবাদে শেখ রাসেলের শুভ জন্মদিন উদযাপন

0

চট্টগ্রামের বায়েজিদ থানাধীন ২নং জালালাবাদ ওয়ার্ড ও আওয়ামী লীগের যৌথ উদ্যোগে আজ ১৮ অক্টোবর (মঙ্গলবার) বিকেলে বাংলাবাজার ডেবারপাড় জামতলা শহীদ মিনার প্রাঙ্গণে বঙ্গবন্ধুর সর্বকনিষ্ঠ পুত্র শেখ রাসেলের ৫৮ তম জন্মবার্ষিকী কেক কেটে উদযাপন করা হয়।

অনুষ্ঠানটি বায়েজিদ বোস্তামী থানা আওয়ামী হকার্স লীগের সভাপতি মোঃ আনোয়ার হোসেন এর সভাপতিত্বে ও আওয়ামী মৎস্যজীবী লীগ বায়েজিদ থানা কমিটির যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ বাবলু সঞ্চালনায় অনুষ্ঠিত হয়।

উক্ত অনুষ্ঠানে বাংলাদেশ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ, আওয়ামী হকার্স লীগ, শ্রমিক লীগ, মৎস্যজীবী লীগের নেতা কর্মিরাসহ আওয়ামী লীগের  গ ইউনিটের  সদস্য শেখ হাবিবুর রহমান দুলাল, বাংলাবাজার ডেবার পার ভূমি মালিক কল্যাণ সমিতির, সাধারণ সম্পাদক ও আওয়ামী লীগ নেতা, সোহাগ মিয়া, ২ নং জালালাবাদ ওয়ার্ড শ্রমিক লীগের সভাপতি শেখ সুমন, মোহাম্মদ জীবন, সেলিম, মুরাদ, আবুল, বাবুল, আব্দুল আল সুমন, মোহাম্মদ জিয়া, মোহাম্মদ আলিফ ইব্রাহিম, জামাল, সুমন,  আলীআকবর সহ আরো অনেকে।

উল্লেখ্য শেখ রাসেল তৎকালীন ঢাকার ধানমন্ডিতে ৩২ নম্বর বঙ্গবন্ধু ভবনে ১৮ অক্টোবর, ১৯৬৪ সালে জন্মগ্রহণ করেন। ১৯৭৫ সালের ১৫ আগস্ট প্রত্যূষে একদল বিপদগামী তরুণ সেনা কর্মকর্তা বঙ্গবন্ধু  শেখ মুজিবুর রহমানের  বাসভবন ঘিরে ফেলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তার পরিবার এবং তার ব্যক্তিগত কর্মচারীদের সাথে বঙ্গবন্ধুর প্রিয়পুত্র শেখ রাসেলকেও হত্যা করা হয়।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.