Wednesday, August 12

নগরীর বহদ্দারহাটে মুরগী ক্রেতার বিরুদ্ধে নির্যাতন ও চাঁদাদাবীর অভিযোগ বিক্রেতার

0

চান্দগাঁও প্রতিনিধিঃ চট্টগ্রামের চান্দগাঁও থানাধীন বহদ্দার হাট কাচা বাজারে মোঃ শহিদ হোসেন প্রকাশ মজনু(৩৫) দীর্ঘদিন যাবত চকরিয়া শাহানুর পোল্ট্রি ফার্মে ব্যবসা করেন।

থানায় অভিযোগ সুত্রে জানা যায়, গত ৩জুন ২০২১( বৃহস্পতিবার) মো জাবেদুল ইসলাম (৩১) নামে এক ব্যাক্তি দুপুর একটার দিকে বহদ্দার হাট কাচা বাজারের শহিদের মুরগীর দোকান থেকে ৯ কেজি পোল্ট্রি মুরগী কিনেন। বিক্রেতা শহিদের কর্মচারী আলাউদ্দিনকে চামড়া ছোলাসহ পরিস্কার করতে বলে। ক্রেতা জাবেদ পরিস্কার করা মুরগী নিয়ে চলে যাওযার পর ঐদিন দুপুর দেড়টার দিকে কয়েকজন সাঙ্গ পাঙ্গ নিয়ে এসে বলেন, ৯ কেজি মুরগী ৬ কেজি ৫০০ গ্রাম কেন হল। ক্রেতা জাবেদ ওজনে কম দিয়েছেন বলিয়া অভিযোগ কারী মজনুকে চড় থাপ্পড় মারেন এবং তার আনা প্রাইভেট কারে উঠিয়ে ক্রেতা জাবেদের ঘাসিয়া পাড়াস্থ এলাকার একটি অফিস কক্ষে নিয়ে নির্যাতন ও হত্যার হুমকি দিয়ে দুই লক্ষ টাকা চাঁদা দাবী করেন।

 

অভিযোগকারী বলেন, তাদেরকে ১লক্ষ টাকা দিবেন বলে সেই অফিস কক্ষ থেকে কৌশলে বেরিয়ে আসেন। এক পর্যায়ে বহদ্দার হাট কাচা বাজার ব্যবসায়ীক সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদকের সাথে পরামর্শ করে ০৭/০৬/২১ ইং তারিখে চান্দগাঁও থানায় একটি অভিযোগ করেন। সেই অভিযোগের আলোকে প্রাথমিক তথ্য প্রমানের ভিত্তিতে একটি মামলা দায়ের হয় বলে জানা যায়। যার নং ১২/২৪৪ ।   অভিযুক্ত ব্যাক্তি জাবেদুল ইসলাম জাবেদের নামে পূর্বেও বাকলিয়া থানায় মাদকদ্রব্য আইনে মামলা হয়েছে।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.