Saturday, September 12

নগরীর বিপনি বিতানে প্রজন্মধারার ফ্রি ব্লাড গ্রুপিং প্রোগ্রাম ও বিশ্বকাপ পুরস্কার বিতরনি অনুষ্ঠিত

0

চট্টগ্রামের নিউ মার্কেটের বি-ব্লক চত্বরে প্রজন্মধারা বিপনি বিতান ব্লাড ক্লাব গঠনের উদ্যোগকে সফল করতে গত বুধবার সারা দিনের ব্লাড গ্রুপিং প্রোগ্রাম, ও বিশ্বকাপ কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরনী অনুষ্ঠান আয়োজন করা হয়।
বিপনি বিতান চত্বর মুখরিত ছিল জন সমাগমে। অনুষ্ঠানটি একটি ব্যতিক্রমী ধারায় পরিচালিত হয়, কোন বিশেষ অথিতি, প্রধান অতিথির আসন ছিলনা। পুরোটা দিন সব মালিক ব্যবসায়ী এসেছে অনুষ্ঠানে, সবাই কিছুনা কিছু সময় ধরে আড্ডা দিয়েছে, স্মৃতিচারণ করেছেন, গ্রুপিং করেছেন, এটা ওটা করতেই কিভাবে সন্ধ্যা ঘনিয়ে এলো। যেন পুরোনো সেই বিপনি বিতানের দশজন কুইজ বিজয়ীকে পুরস্কার প্রদান করা হয়।
পুরস্কার বিজয়ীদের মধ্যে যথাক্রমে প্রথম থেকে মোঃ নবী, মোঃ মোবারক, সাইফুল আলম,আবুল বশর,সুমিত ধর, রাফিও,এনামুল, মোঃ হানিফ,আবুল মিন্টু, মোঃ নোমান৷ সবাই নিউ মার্কেটের ব্যবসায়ী, মালিক, ও কর্মচারী।
সারাদিনের ফ্রি ব্লাড গ্রুপিং অনুস্ঠানে প্রায় ২৭০০ মালিক ব্যবসায়ী ও কর্মচারী ব্লাড গ্রুপিং সম্পন্ন করেছেন। এর মধ্যে প্রায় ১২০০ জন প্রজন্মধারা ব্লাড ক্লাবে নিয়মিত কাজ করার জন্য সদস্য নিবন্ধন ফরম পূরণ করেছে। প্রবীন ব্যবসায়ীদের মধ্যে বিপনি বিতান মাল্টি পারপাস ও কো-অপারেটিভ ব্যাংকিংয়ের সভাপতি আলহাজ্ব মোঃ শামসুল আলম, প্রাক্তন সভাপতি মোঃ আলমগীর আলম, আলহাজ্ব এম এ বাসেত, মোঃ হাসান রেজা, মোঃ জাহাংগীর আলম, আলহাজ্ব সাবের আহমদ, জুয়েলারি সমিতির সিনিয়র সভাপতি কামাল, প্রাক্তন সহ সভাপতি মিমি সুপার মার্কেট বিপ্লব বসাক, আব্দুর রহমান, নুরুল আলম পিন্টু, প্রাক্তন নির্বাহী সদস্য আলহাজ্ব শফিক আহমদ, আবু নাসির উদ্দিন, জাতীয় ক্রিকেটার আজম ইকবাল ও প্রাক্তন সাধারণ সম্পাদক আলহাজ্ব মুস্তাফিজুর রহমান প্রমুখ।
কর্মচারীদের সংগঠন শ্রমিক লীগ ও শ্রমিক দল এ কর্মসু্ূচীতে সংহতি প্রকাশ করে সারাদিন প্রানবন্ত করে রেখেছেন। প্রজন্মধারার মুখপাত্র কবুল শারদ নিজাম, আহবায়ক ফরমান উল্লাহ,সচিব রনি সাহা, অনুষ্ঠান সমন্বয়ক আখতার হোসাইন ও মাহবুবুল হক চৌধুরী সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.