চট্টগ্রামের লালখান বাজার এলাকার ইস্পাহানি মোড়ে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ২৪তম প্রতিষ্ঠাবাষিকী অনুষ্ঠান শেষে নেতাকর্মীরা একটি মিছিল নিয়ে বের হলে মতিঝর্ণার ৪ নং গল্লির পাশে প্রতিপক্ষ গ্রুপের সাথে সংঘর্ষ হয়।ইমন ও তানজিদ নামে দুজন গুরুতর আহত হয়, ২টি মোটর সাইকেল ও একটি ডিসের দোকান ভাংচুর হয় বলে জানা যায়।
আজ শুক্রবার বিকাল ৫টার দিকে এই সংঘর্ষের ঘটনা ঘটে বলে জানা যায়।
এলাকাবাসীর তথ্য মতে ইমন(২৬) ও তানজিদ(২৪) নামে দুইজন সংঘর্ষে গুরুতর আহত হয়। আহতদের উদ্ধার করে প্রাথমিক চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে প্রেরন করে খুলশী থানার পুলিশ ।

নাম প্রকাশে অনিচ্ছুক একজন প্রত্যক্ষদর্শী থেকে জানা যায়, সেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠা বার্ষিকীর প্রোগ্রামের পর মিছিল থেকেই উক্ত ঘটনার সূত্রপাত হয়। এলাকায় এখনো থমথমে অবস্থা বিরাজ করছে। খুলশী থানার পুলিশ প্রশাসন এলাকায় অবস্থা নিয়ন্ত্রণে এনেছেন।
খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাসের উদ্দিন মুঠোফোনে ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, আওয়ামী স্বেচ্চাসেবকলীগের অনুষ্ঠানের পর কর্মীরা মিছিল করার সময় এই সংঘর্ষের ঘটনা ঘটে। এতে উভয় পক্ষই দায়ী । ঘটনাস্থল থেকে ৭জনকে আটক করা হয়েছে।এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
সংঘর্ষের ঘটনা নিয়ে ওয়ার্ড কাউন্সিলর এ এফ কবির আহম্মদ মানিক বলেন, একটি গ্রুপ উদ্দেশ্য প্রনোদিত হয়ে মিছিলে হামলা করে। বিএনপির একটি চক্রও এই হামলার সাথে জড়িত হয়। তাদের গ্রুপিং সংঘর্ষ চলাকালে ইস্পাহানীর মোড়ে আমার একটি মুরগীর দোকানেও হামলা করে আমার ম্যানেজার ইকবালকেও বেদরক মারদর করে। তাকে গুরুতর আহত করে। যা সম্পূর্ণ অন্যায়। এই নিয়ে ইকবালের অভিভাবক থানায় মামলার প্রস্তুতি নিচ্ছে।