চট্রগ্রাম মহানগর নাগরিক ঐক্যর পক্ষ থেকে সিআরবির গাছ কেটে হাসপাতাল না করার প্রতিবাদে এক মানববন্ধন কর্মসূচি১৬ই জুলাই শুক্রবার বিকেল ৩টা সিআরবি তে অনুষ্ঠিত হয়।এতে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর নাগরিক ঐক্যর সংগঠক এডভোকেট এ এইচ এম জাহিদ হোসেন, মহানগর সমন্বয়কারী হাজী মাবুদ, বাকলিয়া থানার সংগঠক এডভোকেট নুর মোহাম্মদ, বন্দর থানার সংগঠক নুর হোসেন, জামাল উদ্দিন, ডবলমুরিং থানার দেলোয়ার হোসেন, এডভোকেট আবু হাসনাত রাসেল,আকবর শাহ থানার সাইফুল, কোতয়ালী থানার সাইফুল,শারমিন আক্তার রুপা,মুনমুন আক্তার,শাকির হোসেন।
এডভোকেট এ এইচ এম জাহিদ হোসেন বলেন, সিআরবি তে হাসপাতালের নামে গাছ কেটে উজাড় করা যেমন ২০১৮সালের জাতীয় পরিবেশ আইন গৃহায়ন,আবাসন ও নগরায়ন মতে দর্শনীয় স্থান,বাগান,খেলার মাঠ ইত্যাদি পরিবর্তন করা যাবে না।ঠিক সংবিধানের ২য় ভাগের ২৪ অনুচ্ছেদে এসব দর্শনীয় স্থান, বাগান খেলার মাঠ, তাৎপর্যপূর্ণ স্মৃতিদর্শন রক্ষা করা রাষ্ট্রের দায়িত্ব।আর যারা উক্ত আইনের পরিপন্থী কাজ করে হাসপাতাল করার চেষ্টা করবে তাদের হুসিয়ার করে বলতে চাই প্রয়োজনে আমাদের বুকের তাজা রক্ত ঝরবে তবুও নীল নকশা বাস্তবায়ন হতে দেওয়া হবে না।
তিনি আরো বলেন. পাহাড়তলী হাজী ক্যাম্প পরিত্যক্ত সেখানে হাসপাতাল করুন, ফৌজদার হাট টিবি হাসপাতাল উন্নয়ন করুন আমাদের সহযোগিতা থাকবে। সিআরবি সাতরাস্তার মাথায় তৎকালীন ওসি কোতয়ালী শহীদ খালেককে পাকহানাদার বাহিনী জীপের পিছনে টেনে হিছড়ে নির্মমভাবে গুলি করে হত্যা করে। এখানে মুক্তিযোদ্ধের স্মৃতি বিজড়িত মুক্তিযোদ্ধের সেনাপতি সাবেক চাকসুর জি এস শহীদ আব্দুর রবের কবরস্থান আছে।যেটা শহীদ আব্দুর রব কলোনী হিসাবে পরিচিত।এই সিআরবি চট্রগ্রামবাসীর অক্সিজেন তথা প্রাকৃতিক হাসপাতাল তাছাড়া রেলওয়ের রুলস অব বিজনেসের কোথায় আছে যে হাসপাতাল করা তাদের কাজ।
এডভোকেট জাহিদ আরো বলেন “আঁই উত্তর কাট্রলীর পোয়া ,চট্রগ্রামবাসীর এক দফা এক দাবি , সিআরবি মিক্কে চোখ তুলি ন চাইবি”।অন্যথায় চট্রগ্রাম মহানগর নাগরিক ঐক্যর পক্ষ থেকে হরতাল দেওয়া হবে।