Saturday, August 29

নজিপুরে ট্রাফিক পুলিশের অভিযানে অর্ধশত মোটরসাইকেলের নামে মামলা

0

নওগাঁর নজিপুরে বৈধ কাগজপত্র না থাকায় জেলা ট্রাফিক পুলিশের অভিযানে মোটরসাইকেলের নামে মামলা দেওয়া হচ্ছে। -প্রতিনিধি।

ইখতিয়ার উদ্দীন আজাদ, নওগাঁ প্রতিনিধি:
নওগাঁর পত্নীতলায় বৈধ কাগজপত্র না থাকায় জেলা ট্রাফিক পুলিশের অভিযানে অর্ধশত মোটরসাইকেলের নামে মামলা করা হয়েছে।

জেলা ট্রাফিক পুলিশের এসআই আব্দুল হাই জানান, ১৩ জুন বৃহস্পতিবার বেলা সাড়ে ৯টা হইতে দুপুর ১২টা পর্যন্ত উপজেলা সদর নজিপুর পৌর শহরের চৌরাস্তা বাসস্ট্যান্ড গোলচত্বরে অভিযান চালানো হয়।

এসময় বৈধ কাগজপত্র না থাকায় অন্তত অর্ধশত মোটরসাইকেলের নামে মামলা করা হয়েছে। তিনি আরো জানান, সড়ক দুর্ঘটনা রোধে অবৈধ চালক ও অবৈধ গাড়ীর বিরুদ্ধে এ অভিযান অব্যাহত থাকবে।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.