নজিপুর সরকারি কলেজের আয়োজনে ত্রাণ সামগ্রী বিতরণ `

0

ইখতিয়ার উদ্দীন আজাদ, পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর পত্নীতলায় “মানুষ মানুষের জন্য-জীবন জীবনের জন্য” এই স্লোগান সামনে রেখে নজিপুর সরকারি কলেজের আয়োজনে বন্যার্তদের মাঝে ত্রাণ সামগ্রী হিসেবে দুইশত পরিবারের মাঝে শুকনো খাবার, স্যালাইন ও ঔষুধ বিতরণ করা হয়েছে।

২১ আগস্ট সোমবার বেলা ১১টায় উপজেলা সদর নজিপুর পৌর এলাকার হরিরামপুর ঈদগাাঁ পাড়ায় উক্ত ত্রাণ সামগ্রী বিতরণী কালে উপস্থিত ছিলেন পত্নীতলা উপজেলা নির্বাহী অফিসার আব্দুল মালেক। এসময় আরো উপস্থিত ছিলেন নজিপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর শামসুল হক, কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রভাষক আমিনুল ইসলাম, কলেজ ছাত্রলীগ শাখার সভাপতি আরমান আলী নাহিদ ও সাংগঠনিক সম্পাদক মেহেদি হাসান, নজিপুর প্রেস ক্লাবের নির্বাহী সদস্য রবিউল ইসলাম সবুজ ও মেহেদী হাসান সহ কলেজ ছাত্রলীগের কর্মিরা ও কলেজের স্কাইট সদস্যরা।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.