Tuesday, September 15

নতুন আঙ্গিকে কুমিল্লা ডট টিভি সম্প্রারের যাত্রা শুরু

0

দাউদকান্দি প্রতিনিধি: “কুমিল্লার প্রথম অনলাইন টিভি” নতুন আঙ্গিকে কুমিল্লা ডট টিভি সম্প্রচারের যাত্র শুরু হয়েছে। গতকাল শনিবার ঢাকার নিজস্ব অফিসে অধুনিক ও ডিজিটাল স্টুডিও থেকে এক ঝাক তরুণ সাংবাদিক নিয়ে আনুষ্ঠানিক ভাবে শুভ সূচনা করা হয়। এত থাকছে প্রতি ঘন্টার খবর, বিনোদন, জাতীয় টপ নিউজ এবং টকশো।
মাননীয় প্রধানমন্ত্রী ব্যক্তিগত সহকারি আলহাজ¦ মোঃ জাহাঙ্গীর আলম কেক কেটে আনুষ্ঠানিক ভাবে এর শুভ উদ্বোধন ঘোষণা করেন। এসময় তিনি বর্তমান সরকারের ডিজিটাল বাংলাদেশের ফসল কুমিল্লার প্রথম অনলাইন কুমিল্লা ডট টিভি। বর্তমান সরকারের উন্নয়ন আর সঠিক বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশ করবেন এ প্রত্যাশা করছি। কুমিল্লা ডট টিভি চেয়ারম্যান বিশিষ্ট শিল্পপতি মোহাম্মদ ইকরাম উল্লাহ সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কুমিল্লা ডট টিভি উপদেষ্ঠা হোমনা পৌর মেয়র এডভোকেট নজরুল ইসলাম, অনলাইন মিডিয়ার লিঃ ব্যবস্থাপনা পরিচালক সাবিহা নিপা, কুমিল্লা ডট টিভি সম্পাদক ওমর ফারুক মিয়াজী, উপদেষ্ঠা সম্পাদক সাদেক সামি, কুমিল্লা ব্যুরো চীফ শিরলী নোমান স্টাফ রির্পোটার সাইফুদ্দিন আহমেদ রনি ও চাঁদপুর প্রতিনিধি আলমগীর মজুমদার এবং ১৬টি উপজেলার প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন। দ্বিতীয় পর্যায়ে ছিল প্রতিনিধি সম্মেলন ও প্রশিক্ষণ শেষে সনদ বিতরণ করেন।
এতে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন এবং প্রতিনিধিদের মাঝে সনদ বিতরণ করেন বিডিটেক্স.কম. বিডি সিইও এবং আইটি বিশেষজ্ঞ মোঃ জুলফিকার আলী।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.