Monday, July 27

নতুন ভ্যাট আইন বিনিয়োগবান্ধব : বিশ্বব্যাংক

0

আগামী অর্থবছরের বাজেটের নতুন মূল্য সংযোজন কর (মূসক) বা ভ্যাট আইনকে বিনিয়োগবান্ধব মনে করে বিশ্বব্যাংক। বিশ্বব্যাংক বলছে, প্রস্তাবিত বাজেটে মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রবৃদ্ধিসহ বিভিন্ন খাতে উচ্চাভিলাষী লক্ষ্য দেওয়া হয়েছে। কিন্তু এসব লক্ষ্য অর্জনে তেমন বড় কোনো উদ্যোগ নেই। এ ছাড়া নতুন মূল্য সংযোজন কর (মূসক) বা ভ্যাট আইনকে বিনিয়োগবান্ধব।

মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে বাজেট সম্পর্কে এই বিশ্লেষণ দিয়েছে বিশ্বব্যাংক। রাজধানীর শেরেবাংলা নগরে বিশ্বব্যাংক কার্যালয়ে এই সংবাদ সম্মেলন হয়। এতে বক্তব্য দেন বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টর চিমিয়াও ফান। বাজেটের বিভিন্ন দিক তুলে ধরেন বিশ্বব্যাংক ঢাকা কার্যালয়ের মুখ্য অর্থনীতিবিদ জাহিদ হোসেন।

জাহিদ হোসেনের মতে, বিশাল আশার ভিত্তিতে বাজেটে লক্ষ্য ঠিক করা হয়েছে। আবার বাজেটে খরচের দিক থেকেও কোনো চমক নেই। এ ছাড়া সংস্কারের জন্য আগামী অর্থবছরে বড় কোনো পদক্ষেপ নেই। তিনি আরও বলেন, বাজারে চালের দাম বাড়ছে। সঠিক সময়ে চাল আমদানি করে বাজারে স্থিতিশীল রাখা প্রয়োজন। এ জন্য শুল্ক-কর কমানো উচিত। তিনি বলেন, সীমান্তের ওপারে চালবোঝাই ট্রাক পৌঁছে গেছে, কিন্তু দেশে ঢুকছে না। কারণ, বেশি শুল্ক দিতে হবে। শুল্ক কমালে দেশে আসবে।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.