নবাবগঞ্জ উপজেলার ৩টি ইউনিয়নের বন্যা পরিস্থিতি অপরিবর্তিত

0

মো.আশরাফুল আলম, ফুলবাড়ী(দিনাজপুর) প্রতিনিধি : নবাবগঞ্জের বন্যাদূর্গতদের মাঝে স্থানীয় এমপি শিবলী সাদিক, ইউপি চেয়ারম্যঅন ও বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠন সংস্থা গত কয়েকদিন ধরে ত্রাণ সামগ্রী বিতরণ অব্যাহত রাখলেও বন্যা দুর্গতদের চাহিদার তুলনায় তা অপ্রতুল। ১৬ আগষ্ট থেকে এ রিপোর্ট লেখা পর্যন্ত নবাবগঞ্জের মাহমুদপুর ইউনিয়নের মোগরপাড়া (বারনী) এলাকায় ৮নং মাহমুদপুর ইউপি চেয়ারম্যান মোঃ রহিম বাদশা নৌকা যোগে বন্যা দুর্গত প্রায় ২০০ হাজার পরিবারের মাওেঝ ১০ কেজি করে চাল বিতরণ করেন। তিনি আরো জানায় আমি গত ৩দিন ধরে একইভাবে প্রতিদিন ২০০ পরিবারকে ১০ কেজি করে জি,আর প্রকল্পের চাউল বিতরণ করে যাচ্ছি।

নবাবগঞ্জে করতোয়া নদীর বন্যা নিয়ন্ত্রণ কবলী পাড়া বাঁধ ভেঙ্গে যাওয়ায় উজানের পানিতে মাহমুদপুর ইউনিয়নের গত ৩/৪ দিন ধরে বন্যা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছেন। ফলে মাহমুদরপুরইউনিয়নের মির্জাপুর, কড়াইবাড়ি, কবলীপাড়া, মলিকপুর, হাতভাঙ্গী, ঈশ্বরপুর, আমেশ্বরপুর, নলেয়া (আংশিক), মাহমুদপুর (আংশিক) ভয়াবহ বন্যার সৃষ্টি হয়েছে।

মাহমুদপুর ইউনিয়নের অধিকাংশে শিক্ষা প্রতিষ্ঠান বন্যা কবলিত হওয়ায় গত কয়েকদিন ধরে বন্ধ ঘোষনা করা হয়েছে। এলাকার ৫ শতাধিক হেক্টর রোপা আমন ধান, পুকুর বাড়ি-ঘর পানির নিচে পড়ে নষ্ট হয়ে গেছে। এলাকাতে বন্যাদূর্গত হিসেবে ঘোষনা করা প্রয়োজন বলে মনে করা হচ্ছে।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.