নরসিংদীর মাধবদীতে বাস ও কাভার্ড ভ্যানের সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে পাঁচজনে দাড়িয়েছে। এ দুর্ঘটনায় আহত হয়েছে অন্তত ১৫ জন। তবে নিহত-আহতদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানাতে পারেননি পুলিশ।
এ বিষয়টি নিশ্চিত করে মাধবদী থানার ওসি মো. ইলিয়াস জানান, আজ বুধবার ভোর ৬টার দিকে উপজেলার কান্দাইল বাসস্ট্যান্ড এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
তিনি বলেন, ‘বাসটি নরসিংদীর মনোহরদী থেকে ঢাকা যাচ্ছিল। পথে একটি কাভার্ড ভ্যানের সঙ্গে সংঘর্ষ হলে পাঁচজনের মৃত্যু হয়। আহতদের উদ্ধারের পর নারায়ণগঞ্জ ও নরসিংদীর বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে। ‘