Saturday, August 15

নাইক্ষ্যংছড়িতে গোলাগুলিতে ‘মাদক কারবারি’ রোহিঙ্গা নিহত

0

বান্দরবান প্রতিনিধি: বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)’র সাথে কথিত বন্দুকযুদ্ধে আব্দুর রহমান (২৫) নামে মাদক পাচারকারী এক রোহিঙ্গা নিহত হয়েছে। ঘটনাস্থল হতে ৮০ হাজার পিস ইয়াবাসহ একটি একনলা বন্দুক ও দুই রাউন্ড গুলি উদ্ধার করেছে বিজিবি।

সোমবার ভোরে নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের বাইশফাঁড়ির চেয়ারম্যানের গোদা নামকস্থানে এঘটনা ঘটে।

বিজিবি জানায়, সীমান্তে মাদক পাচার হচ্ছে এমন খবর পেয়ে নায়েক সুবেদার আবুল বাশারের নেতৃত্বে বিজিবির একটি টহল দল বাইশফাঁড়ি এলাকার চেয়ারম্যানের গোদার পাড়ে গেলে সেখানে মাদক পাচারকারীরা বিজিবিকে লক্ষ্য করে গুলি ছোড়ে। বিজিবিও পাল্টা গুলি করলে সেখানে এক রোহিঙ্গা মাদক কারবারি নিহত হয়।

এ সময় বিজিবি ঘটনাস্থল থেকে ৮০ হাজার পিস ইয়াবা একটি একনলা বন্দুক ও দুই রাউন্ড গুলি উদ্ধার করেছে। ঘটনার পর পুলিশ লাশ উদ্ধার করেছে। নিহত রোহিঙ্গা কুতুপালং শরণার্থী শিবিরের বাসিন্দা বলে জানা গেছে।
এদিকে সকালে ঘটনাস্থল পরির্দশন করেছেন কক্সবাজার বিজিবির অধিনায়ক আলী হায়দার আজাদ আহম্মেদ।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.