Wednesday, August 26

নাইক্ষ্যংছড়িতে ঘুমধুম সীমান্তে বিজিবির সঙ্গে গুলাগুলিতে ২ মাদক ব্যবসায়ী নিহত

0

কিকিউ মার্মা, বান্দরবান : বান্দরবানের নাইক্ষ্যংছড়ির ঘুমধুম সীমান্তে বিজিবির সঙ্গে গুলাগুলিতে হোসেন আলী ও ইয়াসিন নামে দুই মাদক ব্যবসায়ী নিহত হয়েছে। এসময় ঘটনাস্থল থেকে ৪০ হাজার ইয়াবা ও ১টি শর্টগান ও ১রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
রোববার (১৭ নভেম্বর) ভোরে ঘুমধুমের তুমব্রুর চম্পাকাটা এলাকায় এ ঘটনা ঘটে। তারা দুইজনকে রোহিঙ্গা বলে ধারণা করা হচ্ছে।

বেলা ১১ টার দিকে কক্সবাজার ৩৪ বিজিবির অধিনায়ক লে. কর্ণেল আলী হায়দার আজাদ আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, চম্পাকাটা সীমান্তে টহল দেয়ার সময় ১০-১২ জনের একটি দলকে থামতে বললে তারা বিজিবিকে লক্ষ্য করে গুলি চালায়। আত্মরক্ষার্থে বিজিবিও পাল্টা গুলি চালালে পালিয়ে যায়। পরে ঘটনাস্থল তল্লাশী করে এসব মাদকসহ দুইজনের মরদেহ পাওয়া যায়।
নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মােঃ আনােয়ার হােসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, বিজিবির সাথে গােলাগুলিতে দুই মাদক ব্যবসায়ী নিহত হয়েছে। তাদের লাশ বর্তমানে আমাদের কাছে আছে। ঘটনাস্থল থেকে ৪০হাজার পিচ ইয়াবা, ১টি শর্টগান ও ২রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়েছে।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.