Saturday, September 12

নাইক্ষ্যংছড়িতে শীতার্তদের মাঝে বিজিবির কম্বল বিতরণ

0

কিকিউ মারমা, বান্দরবান প্রতিনিধি: বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলায় অসহায় এতিম অনাথ শিশু শিক্ষার্থীদের মাঝে বিজিবির পক্ষ থেকে শীতের কম্বল বিতরণ করা হয়েছে। আজ মঙ্গলবার বাইশারী ইউনিয়নের নুরুল উলুম হাফেজখানা, মধ্যম বাইশারী রহমানিয়া এতিমখানা ও ধাবন খালী মার্মা পাড়ার, ট্রাইবেল গার্লস অরফেন্স হোম এর অনাথ আশ্রমে অবস্থিত শিশু শিক্ষার্থীদের হাতে এই কম্বল তুলে দেয়া হয়।

এসময় বিজিবির রামু সেক্টর সদর দপ্তরের নায়েব সুবেদার, মোঃ খোরশেদ আলম, বাইশারী ইউ.পি চেয়ারম্যান মোঃ আলম কোম্পানী, ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি মোঃ জাহাঙ্গীর আলম বাহাদুর, রহমানিয়া এতিমখানার পরিচালক মাওলানা মন্জুরুল ইসলাম, বাইশারী বাজার কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা রিদুয়ানুল হক, নুরুল উলুম হাফেজখানার শিক্ষক মোঃ হাফেজ আলম, অনাথ আশ্রমের সহকারি পরিচালক উম্যানু মার্মা, সহ বিজিবি সদস্যরা উপস্থিত ছিলেন।
পরে এক সংক্ষিপ্ত বক্তব্যে নায়েব সুবেদার খোরশেদ আলম বলেন, বিজিবি সবসময় দরিদ্র অসহায় মানুষের পাশাপাশি বিভিন্ন এতিমখানায় অবস্থিত অসহায় শিশু শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়েছে। আগামীতে শীতার্ত মানুষের মাঝে আরও কম্বল দেয়া হবে।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.