
কিকিউ মারমা, বান্দরবান :বান্দরবানের নাইক্ষ্যংছড়ি থেকে আটক মিয়ানমার সেনাবাহিনীর এক সদস্যকে আজ রবিবার হস্তান্তর করা হয়েছে।
ওই সেনা সদস্যকে মিয়ানমার কর্তৃপক্ষের কাছে দুপুর সোয়া ১২টার দিকে নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুমের তুমব্রু পয়েন্ট দিয়ে বাংলাদেশের সীমান্ত রক্ষী বাহিনীর (বিজিবি) হস্তান্তর রা হয়েছে।
এ ব্যাপারে নাইক্ষ্যংছড়ি বিজিবি ১১ ব্যাটেলিয়নের অধিনায়ক লে. কর্নেল আসাদুজ্জামান জানান, “আটক মিয়ানমার সেনা সদস্যকে নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুমের তুমব্রু পয়েন্ট দিয়ে হস্তান্তর করা হবে। আজ রবিবার এই হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন হবে বলে আশা করা হচ্ছে।”
বিষয়টি নিশ্চিত করে কক্সবাজার বিজিবি-৩৪ ব্যাটেলিয়নের অধিনায়ক লে. কর্নেল আলী হায়দার আজাদ আহমেদ বলেন, নাইক্ষ্যংছড়ির ভাল্লুকখাইয়া সীমান্তের হাতিছড়া এলাকা থেকে গত ২৪ জানুয়ারি মিয়ানমারের ওই সেনা সদস্যকে আটক করা হয়। তার নাম অং বো বো থিন।
আটকের সময় তার পরনে মিয়ানমার সেনাবাহিনীর পোশাক ছিল উল্লেখ করে বিজিবি কর্মকর্তা জানান, জিজ্ঞাসাবাদে ওই সেনা সদস্য জানিয়েছেন তিনি মিয়ানমার সেনাবাহিনীর এলআইবি-২৮৭ ব্যাটালিয়নের সদস্য। রাখাইনের বান্ডুলা ৫০নং ক্যাম্পে দায়িত্বরত ছিলেন। তিনি সীমান্ত অতিক্রম করে বাংলাদেশে অনুপ্রবেশ করলে তাকে আটক করা হয়।
উল্লেখ্য যে, নাইক্ষ্যংছড়ি উপজেলার ভাল্লুকখাইয়া সীমান্তের হাতিছড়া এলাকা থেকে গত ২৪ জানুয়ারি মিয়ানমারের ওই সেনা সদস্যকে আটক করা হয়। আটক সেনা সদস্যের নাম অং বো বো থিন। আটকের সময় তার পরনে ছিল মিয়ানমার সেনাবাহিনীর পোশাক। ওই সেনা সদস্য মিয়ানমারের সেনা বাহিনীর এলআইবি-২৮৭ ব্যাটালিয়নের সদস্য। রাখাইনের বান্ডুলা ৫০ নং ক্যাম্পে দায়িত্বরত ছিলেন। মিয়ানমারের সেনাবাহিনীর ওই সদস্য সীমান্ত অতিক্রম করে বাংলাদেশে অনুপ্রবেশ করলে তাকে আটক করা হয়।
লে. কর্নেল আলী হায়দার আজাদ আহমেদ আরও জানান, রোববার বিজিবি ও বিজিপির বৈঠকে ৯ সদস্য বিশিষ্ট প্রতিনিধি দলের বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেন ১১ ব্যাটালিয়েনের লে. কর্নেল আসাদুজ্জামান। মিয়ানমারের বিজিপির ১২ সদস্য বিশিষ্ট প্রতিনিধি দলের নেতৃত্ব দেন বিজিপির ১নং সেক্টরের ব্রিগেডিয়ার জেনারেল মিং তং। বৈঠকে দু’ দেশের সৌহার্দপূর্ণ আলোচনা হয়েছে।