Sunday, September 13

নাগরপুরে আওয়ামী লীগের মত বিনিময় সভা

0

নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি : আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে, টাংগাইলের নাগরপুরে আওয়ামী লীগের এক মত বিনিময় সভা গতকাল উপজেলার নিশ্চিন্তপুর বাজারে অনুষ্ঠিত হয়েছে। দপ্তিয়র ১ নং ওয়ার্ড আওয়ামী লীগের উদ্দ্যোগে মত বিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন টাংগাইল-৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনের আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী জেলা আওয়ামী লীগের শিল্প ও বানিজ্য বিষয়ক সম্পাদক আলহাজ¦ আহসানুল ইসলাম টিটু।
আওয়ামী লীগ নেতা মো. আনোয়ার হোসেন আন্নু প্রামানিকের সভাপতিত্বে ও জেলা স্বেচ্ছাসেবক লীগের সদস্য এম, এস শামীম আনসারীর সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন,
উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারন সম্পাদক মো. আব্দুল আলিম দুলাল, আব্দুল ছবুর, সাংগঠনিক সম্পাদক মো. শহীদুল ইসলাম অপু, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মো. কোহিনুর ইসলাম, ধর্ম বিষয়ক সম্পাদক আলহাজ¦ শহীদুল ইসলাম, কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক মো. হুমায়ুন কবীর, বেকড়া ইউপি চেয়ারম্যান মো. শওকত হোসেন, ধুবড়িয়া ইউপির সাবেক চেয়ারম্যন মো. শফিকুর রহমান শাকিল প্রমূখ।
প্রধান অতিথি আহসানুল ইসলাম টিটু সভায় বলেন দেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে ও বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ার লক্ষ্যে আগামী নির্বাচনে নৌকা মার্কায় ভোট দিতে উপস্থিত নেতাকর্মীদের আহবান জানান।
দপ্তিয়র ইউনিয়ন আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা খন্ড খন্ড মিছিল নিয়ে সভায় অংশগ্রহন করে। মত বিনিময় সভাটি জনসভায় রুপান্তরিত হয়।
এসময় উপজেলা আওয়ামী লীগ ও স্থানীয় নেতাকর্মী সহ বিভিন্ন স্তরের ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.