নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধিঃ সারা দেশের ন্যায় টাঙ্গাইলের নাগরপুর উপজেলা আওয়ামী লীগের সন্মেলন প্রস্তুতি কমিটি গঠিত হয়েছে।
রাজনৈতিক দলেটির সভাপতি প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা এর নির্দেশে সরা দেশ ব্যাপি শুরু হয়েছে কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক কমিটির কার্যক্রম। তারই ধারাবাহিকতায় নাগরপুর উপজেলা আওয়ামী লীগের সন্মেলন প্রস্তুতি কমিটি গঠন করেছে টাঙ্গাইল জেলা আওয়ামী লীগ।
উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দের সাথ কথা বলে জানা যায়, জেলা আওয়ামী লীগের সভাপতি মো. ফজলুর রহমান খাঁন ফারুক ও সাধারণ সম্পাদক মো. জোয়াহেরুল ইসলাম জোহের (ভিপি জোহের) এই সন্মেলন প্রস্তুতি কমিটির এটি আহবায়ক কমিটির ঘোষণা দেন গত ২৬-১০-১৯ ইং শনিবার।
আর এই সন্মেলন প্রস্তুতি কমিটিই দলীয় গঠনতন্ত্র অনুযায়ী গঠন করবে একটি পূর্ণাঙ্গ উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক কমিটি।