সাইফুল ইসলাম, টাঙ্গাইল প্রতিনিধিঃ টাঙ্গাইলের নাগরপুরে যদুনাথ মাঠে এক আন্তর্জাতিক প্রীতি ফুটবল খেলা অনুষ্ঠিত হয়েছে।২ মার্চ ২০২০ সোমবার বিকেলে নাগরপুর সোনালী অতীত ক্লাবের আয়োজনে এ খেলায় অংশ নেয় লন্ডন সোনালী অতীত ক্লাব ও নাগরপুর সোনালী অতীত ক্লাব।
সোনালী অতীত ক্লাবের সভাপতি একেএম কামরুজ্জামান মনি এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক খন্দকার ওয়াহিদ মুরাদ এর সঞ্চালনায় এ সময় উপস্থিত ছিলেন জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক খোরশেদ আলম বাবুল, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. হুমায়ুন কবির, নাগরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আলম চাঁদ, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মো. মতিয়ার রহমান মতি, উপজেলা ক্রিড়া সংস্থার সাধারণ সম্পাদক মো. জাকির হোসেন তালুকদার, উপজেলা আওয়ামী যুবলীগের আহবায়ক মীর আহাম্মেদ শাহীন সহ এলাকার ক্রিড়া অনুরাগী বিভিন্ন স্তরের ব্যাক্তিবর্গ।এ খেলায় নাগরপুর সোনালী অতীত ক্লাব ২-০ গোলেলন্ডন সোনালী অতীত ক্লাবকে পরাজিত করে।