Thursday, August 27

নাগরপুরে ইসলামিক ফাউন্ডেশনের আলোচনা সভা ও দোয়া মাহফিল

0

নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধিঃ টাঙ্গাইলের নাগরপুরে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২০ উদযাপন করেছে ইসলামিক ফাউন্ডেশন নাগরপুর উপজেলা শাখা। শুক্রবার ২১ ফেব্রুয়ারি২০২০, বিকেলে উপজেলার শহীদ শামসুল হক বালিকা পাইলট উচ্চ বিদ্যালয় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। টাংগাইল জেলা ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক মোহাম্মদ আলীর সভাপতিত্বে এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,টাংগাইল- ৬ আসনের সাংসদ সাংসদ আহসানুল ইসলাম টিটু।

এ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন, বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের চেয়ারম্যান অধ্যাপক ডাঃ সানোয়ার হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ হুমায়ুন কবির, ইসলামিক ফাউন্ডেশন এর ফিল্ড সুপারভাইজার মাইনুদ্দিন সহ ইসলামিক ফাউন্ডেশন শিক্ষক শিক্ষিকা ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।

প্রধান অতিথির বক্তব্যে জনাব টিটু বলেন, মাদক সন্ত্রাস, জঙ্গিবাদ, বাল্যবিবাহ সহ সকল প্রকার অসৎ কাজ নির্মূলে আলেম সমাজ অগ্রণী ভূমিকা রাখতে পারেন। এসময় তিনি আরও বলেন আমার কাজের সমালোচনা করবেন, তবে আমার সামনা সামনি। আমি প্রশংসার চাইতে সমালোচনা বেশি ভালোবাসি।

বিশেষ অতিথির অধ্যাপক ডাঃ মোঃ সানোয়ার হোসেন বলেন, আমি নাগরপুরের ভাদ্রা ইউনিয়নের সন্তান। আমি সরকারের একটি গুরুত্বপূর্ণ দপ্তরের চেয়ারম্যান হিসাবে দায়িত্ব পালন করছি। এলাকার সকল উন্নয়নমূলক কাজের সাথে নিজেকে সম্পৃক্ত করতে পেরে সর্বদা স্বাচ্ছন্দ্যবোধ করি এবং আপনাদের পাশে থাকতে আমার খুব ভালো লাগছে। আপনারা আমার জন্য দোয়া করবেন।

অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন মাওলানা মোঃ দেলোয়ার হোসাইন, মাস্টার ট্রেইনার ইসলামিক ফাউন্ডেশন টাঙ্গাইল।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.