Monday, September 21

নাগরপুরে এল,জি,এস,পি প্রকল্পের টাকা আত্নাসাৎ এর অভিযোগ

0

নাগরপুর প্রতিনিধি, টাঙ্গাইলঃ টাঙ্গাইল নাগরপুর উপজেলা ভাদ্রা ইউনিয়নের এল,জি,এস,পি -৩ প্রকল্পের টাকা আত্নাসাৎ এর অভিযোগ পাওয়া গেছে। জানা যায় উপজেলার ০৭নং ভাদ্রা ইউনিয়নের ০৬নং ওয়ার্ডের চাষা ভাদ্রা গ্রামে রাজ বংশী বাড়ী হইতে নুর মোহাম্মদের বাড়ির পর্যন্ত ২০১৭ইং ও ২০১৮ইং অর্থ বছরে এল,জি,এস,পি-৩ প্রকল্পের আওতায় ৩ লক্ষ ষাট হাজার টাকা বরাদ্ধ অনুমোদন হয় এর মধ্যে প্রকল্প সভাপতি ঐ ইউনিয়নে সদস্য বেল­াল হোসেন এর নেতৃত্বে মাত্র আনুমানিক ৫০ হাজার টাকার কাজ হয় বাকী ৩ লক্ষ ১০ হাজার টাকার প্রকল্পের সভাপতি আতœসাৎ করে। ঘটনাস্থলে গিয়ে এর সত্যতা প্রমান পাওয়া যায়।

এ ব্যাপারে প্রকল্পটির সভাপতি বেলাল হোসেনের সাথে মুঠো ফোনে এই প্রতিনিধির সাথে কথা হলে তিনি ঘটনা এড়াতে চেষ্টা করে। এ নিয়ে চেয়ারমান হাবিবুর রহমান মুঠো ফোনে জানান কাজ কিছু তো হয়েছে। সরকারী কাজ না করে অর্থ আত্নাসাৎ কারীদের বিরুদ্ধে সুষ্ঠ আইনী ব্যবস্থা গ্রহনের দাবী এলাকাবাসীর। এব্যাপারে সাবেক ইউ,পি সদস্য হারুন মিয়া বাদী হয়ে প্রকল্প সভাপতি ও সদস্যদের বিরুদ্ধে চেয়ারম্যান দূর্নীতি দমন কমিশন সেগুন বাগিচা , ঢাকা বরাবর একটি অভিযোগ ও ডাক রেজিঃ যোগে জেলা প্রশাসক টাঙ্গাইল জেলা দূর্নীতি দমন অফিসার টাঙ্গাইল ও উপজেলা নির্বাহী অফিসার নাগরপুর এর অনুলিপি প্রেরন করেছেন। ধুবড়িয়া ডাকঘর রেজিঃ নং ৮২২, ৮২৩ ও ৮২৪তাং ১৪এপ্রিল ২০১৮ইং।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.