নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধিঃ টাঙ্গাইলের নাগরপুর উপজেলার পাকুটিয়া ইউনিয়নের ৪টি গ্রামের ১৭০টি করোনা পরিস্থিতির স্বীকার মানুষদের পাশে দাঁড়ালেন আ.লীগ নেতা ওবায়দুর।
আজ শুক্রবার ১৭ এপ্রিল ২০২০ তারিখে পাকুটিয়া ইউনিয়নের আউটপাড়া নঈমউদ্দিন সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে খাদ্য সামগ্রীর প্যাকেট গুলো করোনা ভাইরাসের কারনে কাজ বন্ধ রেখে ঘরে থাকা নিম্ন আয়ের মানুষদের হাতে তুলে দেন তিনি।
এ সময় তিনি বলেন, করোনা মোকাবিলায় নিম্ন আয়ের কর্মক্ষম মানুষ গুলো সরকারের পাশাপশি দেশের জন্য কাজ করছে। তাই তাদের জন্য আমার ক্ষুদ্র প্রচেষ্টায় ওনাদের পাশি দাঁড়তে পারে ভালো লাগছে। সকলের নিজ নিজ স্থান থেকে সাধ্যমত এই লোকদের পাশে দাঁড়ালে করোনা মোকাবিলা সহজ হবে।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা আনসার ভিডিপি এর জাহিদ, গ্রাম পুলিশের সদস্যবৃন্দ।