Wednesday, September 9

নাগরপুরে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান

0

নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি : টাঙ্গাইলের নাগরপুরে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মো. আব্দুল গণি মিয়ার সার্বিক ব্যবস্থাপনায় শনিবার সকালে ধুবড়িয়া তেরাস্তায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
আগামী জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল-৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনের মনোনয়ন প্রত্যাশী ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. জাকিরুল ইসলাম উইলিয়াম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ১১২ জন কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ক্রেস্ট এবং তাদের হাতে পুরস্কার তুলে দেন।
এছাড়া পরীক্ষায় ভাল ফলাফল করায় উপজেলার যদুনাথ পাইলট মডেল স্কুল কলেজ, নয়ান খান মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় ও কাশাদহ দাখিল মাদ্রাসাকে পৃথকভাবে পুরস্কৃত করা হয়।
নয়ান খান মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক শম্ভু নাথ সাহার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল-৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনের মনোনয়ন প্রত্যাশী ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. জাকিরুল ইসলাম উইলিয়াম।
প্রধান অতিথি জাকিরুল ইসলাম উইলিয়াম উপস্থিত সকল শিক্ষক ও শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, আজকে যারা শিক্ষার্থী তারাই আগামী দিনের ভবিষ্যৎ। তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে আরো বলেন, মাদকের ছোবল থেকে নিজেকে মুক্ত রেখে, সুশিক্ষায় শিক্ষিত হয়ে দেশে ও জাতি গঠনে ভূমিকা
রাখার আহবান জানিয়ে বলেন, বঙ্গবন্ধু কন্যা দেশরতœ শেখ হাসিনার সরকার আজ ক্ষতায় আছেন বলেই প্রতিটি শিক্ষা ক্ষেত্রে এতো অগ্রগতি সম্ভব হয়েছে। আজ সারা দেশে বছরের শুরুতেই প্রতিটি শিক্ষার্থীদের হাতে বই তুলে দেয়া হয়। শেখ হাসিনা সরকার ক্ষমতায় আছেন বলেই দেশে আজ এতো উন্নয়ন সম্ভব হচ্ছে। তাই দেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট দিয়ে পুনরায় শেখ হাসিনার সরকারকে ক্ষমতায় আনতে হবে।
আব্দুল গণির স ালনায় অন্যান্যের মধ্যে আরো বক্তব্য রাখেন, যদুনাথ পাইলট মডেল স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. নুর হোসেন মিয়া, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. ইমরান হোসেন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম রঙ্গু, সহ-সভপতি মো. নিজাম উদ্দিন, ইউপি চেয়ারম্যান মো. মতিয়ার রহমান, প্রকৌশলী নাজিম সরকার, উপজেলা আওয়ামী লীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক চ ল মিয়া, আলিফ উদ্দিন ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মো. জাহাঙ্গীর আলম, কাশাদহ দাখিল মাদ্রাসার সুপার কাজী দেওয়ান শামিস উদ্দিন, ইউনিয়ন যুবলীগের আহবায়ক মো. কবীর হোসেন প্রমূখ। এসময় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন স্তরের ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.