Tuesday, September 8

নাগরপুরে গলায় ফাঁস নিয়ে এক মহিলার অাত্মহত্যা

0

নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি : টাঙ্গাইলের নাগরপুরে গলায় ফাঁস নিয়ে এক মহিলা অাত্মহত্যা করেছে। ঘটনাটি ঘটেছে সোমবার সকালে উপজেলার নাগদা গ্রামে। সে উপজেলার নাগদা গ্রামের শামসুল হকের স্ত্রী শর বানু (৫৫)। সংবাদ পেয়ে নাগরপুর থানা পুলিশ লাশ উদ্ধার করেছে।

নাগরপুর থানার এস আই আব্দুল কুদ্দুস ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, নাগদা গ্রামে শর বানু নামের এক মহিলার অাত্মহত্যা সংবাদ পেয়ে তাহার লাশ উদ্ধার করে থানায় এনে ময়নাতদন্তে প্রেরনের জন্য প্রস্তুতি চলছে। প্রাথমিকভাবে এ অাত্মহত্যার কারন জানা যায়নি।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.