Friday, August 21

নাগরপুরে চুরি করতে গিয়ে হাতেনাতে ধরার পড়ল ওয়ার্ড আ.লীগের সভাপতি

0

নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধিঃ টাঙ্গাইলের নাগরপুর উপজেলার সহবতপুর ইউনিয়নের ৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি শাহীন খান (৪২) শিধ কেটে চুরি করতে গিয়ে হাতেনাতে ধরার পড়ল আজ।

সহবতপুর ইউনিয়নের নন্দপাড়া এর পূর্ব পাড়ার মৃত ছামু খানের ছেলে ওয়ার্ড আওয়ামী লীগের বর্তমান কমিটির সভাপতি শাহীন খান (৪২) শুক্রবার ১৭ এপ্রিল দিবাগত রাত শনিবার ১৮ এপ্রিল অনুমানিক রাত ১.৩০ মিনিটের সময় একই গ্রামের বীর মুক্তিযোদ্ধা মো. হাশেম মিয়ার বাড়িতে শিধ কেটে চুরি করতে গিয়ে হাতেনাতে ধরা পড়ে।

গত ১৭ এপ্রিল শুক্রবার রাত ১১.১৫ মিনিটের সময় সহবতপুর ইউনিয়নের নন্দপাড়া গ্রামের ২১ বছর বয়সী এক যুবকের শরীরে করোনা ভাইরাসের সংক্রমণ পাওয়ার খবর পেয় পুরো উপজেলার জনসাধারণের মাঝে চনঞ্চল্য বিরাজ করছে। পুরো এলাকায় ভয় ও চিন্তা বিরাজ করছে। করোনা আতংকে থমথমে আজ জীবন-যাত্রা ঐ গ্রামের। এরই মাঝে ঘরের বাইরে থেকে শব্দে জেগে ওঠে বীর মুক্তিযোদ্ধা, তার পরিবারের সদস্যরা এবং এলাকাবাসী। কুখ্যাত শিধেল চোর শাহীনের চেহারা শিধ কাটা দেখে কারো বুঝতে বাকি থাকেনা কি চলছিল এখানে। শিধ কেটে চুরি করতে গিয়ে হাতেনাতে ধরা পড়ে চোর শাহীন। মুক্তিযোদ্ধার ও তার পরিবারের ডাক চিৎকারে মধ্য রাতে জেগে উঠে পুরো গ্রাম।

চুরি করে পালানোর সময় গ্রামবাসী তাকে ধরে ফেলে। ধস্তাধস্তির একপর্যায়ে গ্রামবাসী শাহীনকে পিটিয়ে গাছের সাথে বেঁধে পুলিশকে খবর দেয়।

এলাকাবাসীরা অভিযোগ করে বলে, শাহীন অনেক দিন যাবৎ চুরি করছে। এর আগে একাধিক বার চুরি করতে গিয়ে হাতেনাতে ধরাও পরেছিল। তার বিরুদ্ধে একাধিক চুরির মামলাও রয়েছে। করোনা মোকাবিলায় সরকারের নির্দেশে কাজ বন্ধ রেখে সবাই যখন সবাই ঘরে থেকে খাদ্য ও অর্থ কষ্টে দিনযাপন করছে, সেখানে সহবতপুর ইউনিয়নের ৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি শাহীন চোর নিজ গ্রামে চুরি করতে ব্যস্ত।

এ বিষয়ে নাগরপুর থানার ডিউটি অফিসার এএসআই মো. ফারুক বলেন, ঐ গ্রামের আজ করোনা আক্রান্ত রোগী সনাক্ত হয়েছে। চোর ধরার খবর আমরা মাত্রই পেলাম। তাই চোর ধরা পড়ার বিষয়ে এই মূহুর্তের বিস্তারিত কিছু বলা সম্ভব নয়। তবে দ্রুত ঘটনা স্থলে আমাদের পুলিশ সদস্য পৌঁছে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.