Friday, August 21

নাগরপুরে টাঙ্গাইল জেলা প্রেসক্লাব এর উপজেলা শাখার কমিটি গঠিত

0

নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধিঃ ২ডিসেম্বর ২০১৯ ইং সোমবার টাঙ্গাইল জেলা প্রেসক্লাব এর সভাপতি মোঃ রহুল আমীন ও সাধারণ সম্পাদক আল্লামা মোহাম্মদ ইকবাল টাঙ্গাইল জেলা প্রেসক্লাব, নাগরপুর উপজেলা শাখা ঘোষনা করেন। দৈনিক বাংলাদেশের খবর পত্রিকার মোঃ জসিউর রহমান (লুকন) কে সভাপতি এবং কালেস্বর পত্রিকার মোঃ মেহেদী হাসান ফারুককে সাধারণ সম্পাদক করে এ কমিটির অনুমোদন দিয়েছেন।

টাঙ্গাইল জেলা প্রেসক্লাব, নাগরপুর উপজেলা শাখায় ১১ জনকে মনোনিত করে জেলার সভাপতি মোঃ রুহুল আমীন এ কমিটি ঘোষনা করেন। নতুন কমিটির দায়িত্ব প্রাপ্তরা হলেন সভাপতি, মোঃ জসিউর রহমান (লুকন), সিনিয়র সহ-সভাপতি মোঃ আমিনুর রহমান (আলম), সহ-সভাপতি এম.এইচ.খান হাসান, সাধারণ সম্পাদক মোঃ মেহেদী হাসান (ফারুক), যুগ্ম সাধারণ সম্পাদ মোঃ ওয়াহিদ মিয়া, সাংগঠনিক সম্পাদক মোঃ দেলোয়ার হোসেন (শিমুল), সাহিত্য ও ক্রীড়া সম্পাদক মোঃ শাকিল হোসেন শওকত, অর্থ সম্পাদক ভরত কুমার সাহা, দপ্তর সম্পাদক মোঃ মাহমুদুল হাসান, প্রচার সম্পাদক মোঃ শহিদুল ইসলাম, মহিলা বিষয়ক সম্পাদীকা নার্গিস আক্তার।

উপজেলা শাখার সভাপতি মোঃ জসিউর রহমান (লুকন) সবার কাছে দোয়া চেয়ে বলেন, আমাদের উপর জেলার নেত্রীবৃন্দ যে দায়িত্ব অর্পণ করেছেন, আমরা যেন সততা ও নিষ্ঠার সাথে তা পালন করতে পারি। সাংবাদিকতা একটি মহৎ পেশা, দায়িত্ব ও পেশাদারীত্বের সাথে, সুনাম অক্ষুন্ম রেখে সবার সাথে মিলেমিশে অর্পিত দায়িত্ব পালন করব।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.