নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি : টাঙ্গাইলের নাগরপুর উপজেলার সহবতপুর বাজারে ডাচ্-বাংলা ব্যাংকের এজেন্ট ব্যংকিং শাখা উদ্বোধন করা হয়েছে। গত শনিবার বিকেলে সহবতপুর সুপার মার্কেটে ডাচ্-বাংলা ব্যাংকের এজেন্ট ব্যংকিং শাখা ফিতাকেটে শুভ উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়াম্যান আব্দুস ছামাদ দুলাল।
সহবতপুর ইউপি চেয়াম্যান তোফায়েল আহামেদের সভাপতিত্বে ও সহবতপুর বাজার বনিক সমিতির সাধারন সম্পাদক সৈয়দ জিকরুল হাসান পিয়াসের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি মো. আনিসুর রহমান, যুগ্ন সাধারন সম্পাদক সৈয়দ নাজমুল হক তপন, এজেন্ট ব্যংকিং এর এরিয়া ম্যানেজার খঃ গোলাম কিবরিয়া, এজেন্ট ব্যংকিং এর সিনিয়র সেলস্ ম্যানেজার অভিজিৎ কুমার রায়, উপজেলা যুব দলের যুগ্ন সম্পাদক মো. রফিকুল ইসলাম মোল্লা দীপন প্রমুখ। এ সময় বিভিন্ন স্তরের ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।