Tuesday, September 15

নাগরপুরে দুই দিনব্যাপী শিশু মেলা উদ্বোধন

0

নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধিঃ টাঙ্গাইলের নাগরপুরে দুই দিনব্যাপী শিশু মেলার উদ্বোধন, র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা তথ্য অফিস ও উপজেলা প্রশাসনের যৌথ উদ্যোগে বুধবার সকালে শিশু মেলার উদ্বোধন, র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এ উপলক্ষে উপজেলা চত্বর থেকে একটি র‌্যালী বের হয়ে উপজেলা শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ হল রুমে আলোচনা সভায় মিলিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার আসমা শাহীনের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, জেলা তথ্য অফিসার কাজী গোলাম আহাদ, মাধ্যমিক একাডেমীর সুপার ভাইজার কামরুল ইসলাম কামাল ভূঁইয়া, পরিবার পরিকল্পনা অফিসার মাহাবুবুর রহমান, মহিলা বিষয়ক কর্মকর্তা মোসা. সালমা বেগম, উপজেলা প্রাথমিক সহকারী শিক্ষা অফিসার মো. ফরহাদ হোসেন প্রমূখ। এসময় শিশুসহ বিভিন্ন স্তরের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.