Friday, August 21

নাগরপুরে দ্বিতীয় করোনা আক্রান্ত রোগী শনাক্ত

0

নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধিঃ টাঙ্গাইলের নাগরপুর উপজেলার সদর ইউনিয়নের পানান গ্রামের ছবেদ আলী এর ছেলে মোহাম্মদ আলীর শরীরে করোনা ভাইরাসের জীবানু পাওয়া গিয়েছে।

এতে করে উপজেলায় মোট ২ জন করোনা আক্রান্ত রোগী সনাক্ত করা হয়েছে।

এর আগে গত ১২ তারিখের আইইডিসিআর এর পজিটিভ রিপোর্ট আসে উপজেলার খাগুরিয়া গ্রামের লিটনের নমুনায়।
পরে লিটনের সাথে একই কর্মস্থল ঢাকার বাদামতলী থেকে আসা মোহাম্মদ আলী এর নমুনায় পরীক্ষা করে আইইডিসিআর করোনা পজিটিভ পায় আজ।

আক্রান্ত মোহাম্মদ আলী এর সাথে কথা বলে জানা যায়, তারা ঢাকার বাদামতলী থেকে ১২ বার যানবাহন পরিবর্তন করে গত ০৯-০৪-২০২০ তারিখে বাড়িতে আসে। গত ১২ এপ্রিল তার সহকর্মী লিটনের শরীরে করোনার জীবাণু পাওয়া যায়।

১৩ এপ্রিল ২০২০ তারিখে মোহাম্মদ আলীর নমুনা সংগ্রহ পরীক্ষার জন্য ঢাকায় পাঠিয়ে ছিল নাগরপুর সদর স্বাস্থ্য কমপ্লেক্সে থেকে। আজকে ১৪ এপ্রিল আইইডিসিআর এর রিপোর্ট হাতে পেয়ে উপজেলা প.প. কর্মকর্তা মো. রোকুনুজ্জামান খান উপজেলার দ্বিতীয় রোগী মোহাম্মদ আলীর করোনা আক্রান্তের বিষয়টি নিশ্চিত করেছেন। এ ঘটনায় ঐ এলাকার বেশ কয়েকটি বাড়ি লক ডাউন ঘোষণা এবং আরো নমুনা সংগ্রহ করার প্রস্তুতি নিচ্ছে প্রশাসন বলে জানিয়েছেন তিনি।

তিনি বলেন, করোনা আক্রান্ত রোগীটির নমুনাটি নাগরপুর উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে থেকে পাঠানো হয়েছিল। আমাদের নাগরপুর থেকে পাঠানো ১৩ টি নমুনার মধ্যে একটি নমুনায় পজিটিভ রিপোর্ট এসেছে।
সকলের উদ্দেশ্য তিনি আরও বলেন, সরকারের নিদর্শনা ও স্বাস্থ্য বিধি মেনে চলুন। এর কোন বিকল্প নেই। তাই সবাই ঘরে থাকুন।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.