নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধিঃ করোনা আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ই চলছে টাঙ্গাইলের নাগরপুর উপজেলায়। আজ রবিবার ০৭ জুন উপজেলায় নতুন করে ২ জন পুরুষ ব্যক্তি আক্রান্ত হয়েছে।
আইইডিসিআর এর এর রিপোর্টের ভিত্তিতে নতুন আক্রান্তদের বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা প. প. কর্মকর্তা মো. রোকুনুজ্জামান খান।
আক্রান্ত রোগীদের মধ্যে উপজেলার সহবতপুর ইউনিয়নের পাচুরিয়া গ্রামের ৫০ বছর বয়সী ১ জন পুরুষ রোগীর। তিনি সাভারে গার্মন্টসে চাকুরী করেন। অপর রোগী মামুদনগর ইউনিয়নের গোপালপুর গ্রামের ৫০ বছর বয়সী পুরুষ রোগী।
আক্রান্তদের বাড়ি সহ আশেপাশের ৫ টি করে বাড়ি লক ডাউন ঘোষণা করা হয়েছে বলে জানিয়েছেন,
উপজেলা প. প. কর্মকর্তা মো. রোকুনুজ্জামান খান।
নতুন আক্রান্তদের নিয়ে উপজেলায় মোট করোনা আক্রান্ত রোগীর সংখ্যা দাড়ালো ৩০ জন, এদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১০ জন, চিকিৎসাধীন রয়েছেন ২০ জন।
নাগরপুর, টাঙ্গাইল
বিঃদ্রঃ- অফিস রেকর্ডের স্বার্থে রোগীদের নামগুলো দেয়া হল।
জিন্নাহ মিয়া (৫০)
আলিম আল রাজী (৫০)