Tuesday, September 15

নাগরপুরে পিয়াস স্মৃতি ক্রিকেট অনুষ্ঠিত

0

নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের নাগরপুরে ধুবড়িয়া ব্রাদার্স আয়োজিত পিয়াস স্মৃতি ক্রিকেট টুর্ণামেন্ট, দোয়া মাহফিল ও স্মৃতিচারণ অনুষ্ঠিত।
শনিবার সকালে উপজেলার ধুবড়িয়া ছেফাতুল্লাহ উচ্চ বিদ্যালয় খেলার মাঠ প্রাঙ্গণে ধুবড়িয়া ব্রার্দাসের সার্বিক সহযোগীতায় প্রীতি ক্রিকেট টুর্ণামেন্টটি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরুতে মোঃ ওয়ারিফুল ইসলাম পিয়াস এর বিদেহী আত্মার জন্য কোরআন থেকে তেলওয়াত করে দোয়া চেয়ে তার কর্ম জীবন ও ক্রিকেট প্রেমের স্মৃতিচারণ করে জাতীয় সঙ্গীতের মাধ্যমে প্রীতি ক্রিকেট খেলাটির শুভ উদ্ধোধন করেন নাগরপুর উপজেলার আওয়ামীলীগের সভাপতি মোঃ জাকিরুল ইসলাম উইলিয়াম।
এ সময় উপস্থিত ছিলেন নাগরপুর ও ধুবড়িয়ার ক্রিকেট প্রেমিসহ নাগরপুর আওয়ামীলীগ ও এর অঙ্গ সহযোগী সংগঠন, ধুবড়িয়া ব্রাদার্সের ইয়ামিন, শুভ্র, নাদিম, সোহাগ ও সুমন প্রমুখ । খেলায় অংশ নেয় নাগরপুর একাদশ ও ধুবড়িয়া একাদশ। প্রীতি ক্রিকেট খেলায় ধুবড়িয়া একাদশকে নাগরপুর একাদশ ৫ উইকেটে পরাজিত করে।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.