Tuesday, August 25

নাগরপুরে বঙ্গবন্ধুর ৪৪ তম শাহাদৎ বার্ষিকী পালিত

0

নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধিঃ সারা দেশের ন্যায় যথাযথ মর্যাদায় টাঙ্গাইলের নাগরপুরে জাতির জনক বঙ্গবন্ধুর ৪৪ তম শাহাদৎ বার্ষিকী পালিত। এ দিবস উপলক্ষে উপজেলা আওয়ামী লীগ, সরকারি, বেসরকারি সর্ব স্তরের বিভিন্ন প্রতিষ্ঠান যথাযথ মর্যাদায় দিন ব্যাপি অনুষ্ঠানের মাধ্য দিয়ে পালন করে দিবসটি।

১৫ ই আগষ্ট বৃহস্পতিবার সকালে উপজেলা প্রসাসনের উদ্যোগে উপজেলা মিলনায়তন হল রুমে উপজেলা নির্বাহি অফিসার (ইউএনও) সৈয়দ ফয়েজুল ইসলাম এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল-৬ (নাগরপুর-দেলদুয়ার) এর এমপি জনাব আহসানুল ইসলাম টিটু।

এ সময় আরো উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাকিরুল ইসলাম উইলিয়াম, উপজেলা ভাইস চেয়ারম্যান হুমায়ুন কবির, ছামিনা বেগম সিপ্রা, প্রাক্তন অধ্যক্ষ আফসার আলী, উপজেলা সহকারী কমিশনার ভূমি ইয়াসমিন মনিরা, নাগরপুর যদুনাথ মডেল স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ শফিকুল ইসলাম সবুজ প্রমুখ।

বাংলাদেশর অধিকার প্রতিষ্ঠার থেকে শুরু করে স্বাধীনতা ও দেশ গঠনে বঙ্গবন্ধুর অবদানের উপর আলোচনা করেন বক্তারা।
এছাড়াও শিশু কিশোরদের চিত্রাংকন, রচনা প্রতিযোগিতার আয়োজন করা হয়।

আলোচনা শেষে পুরস্কার ও হুইলচেয়ার ও গাছের চারা বিতরণ করেন এমপি আহসানুল ইসলাম টিটু। পরে দিবসটি উপলক্ষে একটি র‍্যালী উপজেলা চত্বর থেকে শুরু করে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.