Monday, August 31

নাগরপুরে বোরো ধান সংগ্রহের অভিযান উদ্বোধন

0

নাগরপুরে (টাঙ্গাইল) প্রতিনিধিঃ টাঙ্গাইলের নাগরপুরে সরকারি নির্ধারিত এক হাজার চল্লিশ টাকা মন দরে বোরো ধান সংগ্রহের উদ্বোধন করা হয়েছে। বুধবার দুপুরে উপজেলা প্রশাসন ও খাদ্য বিভাগ এ উদ্বোধনের আয়োজন করেন।
নাগরপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সৈয়দ ফয়েজুল ইসলামের সভপতিত্বে উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, টাঙ্গাইল -৬ ( নাগরপুর- দেলদুয়ার) সংসদ সদস্য আহসানুল ইসলাম টিটু।

আরো বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুস ছামাদ, সহকারি কমিশনার (ভুমি) ইয়াসমিন মনিরা, ভারপাপ্ত কর্মকর্তা নাগরপুর খাদ্য গুদাম মো. আবুল কালাম আজাদ, ভাইস চেয়ারম্যান হুমায়ুন কবির, মহিলা ভাইস চেয়ারম্যান ছামিনা বেগম , কৃষি কর্মকর্তা বি এম রাশেদুল আলম প্রমুখ। এ সময় ১২টি ইউনিয়নের চেয়ারম্যানসহ গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.