Friday, August 28

নাগরপুরে মাস ব্যপি বাংলাদেশ আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠিত

0

নাগরপুর (টাঙ্গাইল)প্রতিনিধিঃ বাংলার মাটি ও মানুষের সাথে বাংলাদেশ আওয়ামী লীগের গৌরবের ৭০ বছর পূর্তি উপলক্ষ্যে নাগরপুর উপজেলা আওয়ামী লীগ সারা দেশের ন্যায় গত ২৩ শে জুন ২০১৯ থেকে ২৩ শে জুলাই ২০১৯ পর্যন্ত বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে সফল সমাপনী অনুষ্ঠানের আয়োজন করে।

এ দিবস উপলক্ষে উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. জাকিরুল ইসলাম উইলিয়াম এর সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সংম্পাদক বাবু সুভাষ চন্দ্র সাহা, উপজেলা আ. লীগের সহ সভাপতি মো. কামাল হোসেন, নিজাম উদ্দিন, মো মতিয়ার রহমান মতি, মো. আনিছুর রহমান আনিস, সহ-সাধারন সম্পাদক মো. আব্দুছ ছবুর, আব্দুল আলিম দুলাল, মো. নাজমুল হক তপন, সাংগঠনিক সম্পাদক মো.শাহিদুল ইসলাম অপু, যুব ও ক্রিড়া সম্পাদক ভিপি জহুরুল, তথ্য ও গবেষণা সম্পাদক মো. জাকির হোসেন তালুকদার, সন্মানিত সদস্য রফিকুল ইসলাম রঙ্গু, মো. তাজুল ইসলাম তাজ, নাগরপুর সদর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. শাজাহান মিয়া, সাধারন সম্পাদক মো. লিয়াকত সিকদার, উপজেলা যুবলীগের যুগ্ন আহবায়ক মীর মুশফিকুর রহমান শৈবাল, ছাত্রলীগের সাবেক ভিপি মো. আল মামুন প্রমুখ।

এ আলোচনা সভায় ২৫ শে জুলাই উপজেলার সদর ইউনিয়নের পরিষদের আসন্ন উপ নির্বাচনের আওয়ামী লীগের মনোনীত প্রার্থী একে এম কামরুজ্জামান মনি এর উপস্থিতিতে তাকে বিপুল ভোটে বিজয়ী করার লক্ষে উপজেলা আওয়ামী লীগ সহ সকল সহযোগী অংঙ্গ ও সহযোগী সংগঠনের নেত্রীবৃন্দের ঐক্য বদ্ধ করে তাদের দায়িত্ব কর্তব্য বন্টন করে দেন মূল সংগঠনের সভাপতি।

এ সময় উপস্থিত সকলেই বলেন, আমরা নৌকা প্রতীক কে বিপুল ভোটে বিজয়ী করার জন্য সবাই ঐক্যবদ্ধ ভাবে আমাদের উপর অর্পিত সকল দায়িত্ব কর্তব্য সঠিক ভাবে পালন করব। এবং আওয়ামী লীগের হাত কে শক্তি শালি করব। টাঙ্গাইল -৬ (নাগরপুর-দেলদুয়ার) এর মাননীয় এমপি জনাব আহসানুল ইসলাম টিটু এর মডেল নাগরপুর গঠনে আমাদের আংশগ্রহন নিশ্চিত করব।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.