জেলা প্রতিনিধি, টাঙ্গাইল : টাঙ্গাইলের নাগরপুরে শেষ ঠিকানার রাস্তাটির বেহাল দশা। প্রত্যক্ষ ভাবে দেখা যায় নাগরপুর উপজেলার আটিয়া উলাইল নতুন বাজার হইতে আটিয়া উলাইল কবরস্থান ভায়া আহলিয়া খাল পর্যন্ত দুই কিলোমিটার রাস্তাটি গণমানুষের চলাচলের অযোগ্য হয়ে পরেছে। চৌদ্দ ফুট রাস্তাটি বর্তমানে পাঁচ ফুটে পরিণত হয়েছে। রাস্তাটির দু-পাশ ঘিরে এলাকার স্বার্থন্বেষী একটি মহল বাঁশের বেড়া দিয়ে চলাচলের এই রাস্তাটির অধিকাংশই দখল করে রেখেছে। রাস্তাটি দিয়ে ভাড়ী বোঝাঁ এমনকি মরন যাত্রীকে তার শেষ ঠিকানা কবরস্থানে পৌঁছানোর লাশ বহনকারী খাটটি নিয়ে যাওয়াও কষ্টসাধ্য হয়ে পরেছে।
এ ব্যাপারে ঐ কবরস্থান কমিটির সহসভাপতি এলাকার মাতাব্বর কালাচানের সাথে মুঠোফোনে কথা হলে তিনি এই প্রতিনিধিকে জানান গুরুত্বপুর্ণ এই রাস্তাটির উন্নয়নের প্রতি কারো কোন হস্তক্ষেপ নেই। এই রাস্তাটির উন্নয়নের জন্য নাগরপুরের মাননীয় এমপি মহোদয় ও উপজেলা প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ কামনা করছে এলাকাবাসী।