Thursday, September 17

নাগরপুরে শ্রীকৃষ্ণের জন্মজয়ন্তী উৎসব পালিত

0

নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: নানা আয়োজনের মধ্য দিয়ে টাঙ্গাইলের নাগরপুরে দুই দিন ব্যাপী লীলা পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণের জন্মজয়ন্তী উৎসব পালিত হয়েছে। এ উপলক্ষে বর্ণাঢ়্য মঙ্গল শোভাযাত্রা ও আলোচনা সভা আনুষ্ঠিত হয়। নাগরপুর কেন্দ্রীয় কালীবাড়ীর শ্রী অঙ্গনের উদ্দোগে গত রবিবার সকালে নাগরপুর কেন্দ্রীয় কালীবাড়ী হতে এক বর্ণাঢ়্য মঙ্গল শোভাযাত্রা বের হয়। শোভা যাত্রাটি উপজেলা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে কেন্দ্রীয় কালীবাড়ীতে আলোচনা সভায় মিলিত হয়।

শ্রীকৃষ্ণের জন্মজয়ন্তী উদ্যাপন কমিটির আহ্বায়ক রামেন্দ্র সুন্দর বোসের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নাগরপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও আগামী জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল ৬ (নাগরপুর- দেলদুয়ার) আসনে আওয়ামী লীগের মননোয়ন প্রত্যাশী মো. জাকিরুল ইসলাম উইলিয়াম। তিনি বলেন, শ্রীকৃষ্ণ যেমন পৃথিবিতে শান্তি প্রতিষ্ঠার জন্য এসেছিলেন ঠিক তেমনি জন-নেত্রী শেখ হাসিনাও বাংলাদেশে শান্তি প্রতিষ্ঠয় জনগনের ভাগ্য উন্নয়নে কাজ করে যাচ্ছে। তাই বাংলাদেশের প্রেক্ষাপটে আওয়ামী লীগের বিকল্প নেই। সকলের অধিকার সুরক্ষায় আমরা দৃড় প্রত্যয়ী। তাই নৌকা র্মাকায় ভোট দিয়ে দেশের মঙ্গলে কাজ করার অহবান জানান তিনি।

অনান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারন সম্পাদক নাজমুল হক তপন, নাগরপুর কেন্দ্রিয় কালী বাড়ী কমিটির সভাপতি রমেন্দ্র নারায়ন শীল, শ্রীকৃষ্ণের জন্মজয়ন্তী উদ্যাপন কমিটির যুগ্ন-আহ্বায়ক শ্র্যামল কুমার সাহা রাধু, বরুন কুমার সাহা সাগর প্রমুখ।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.