নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধিঃ শুক্রবার সকল ৭.৫২ মিনিটের সময় বাজার করে বাড়ি ফেরার পথে টাঙ্গাইলের নাগরপুরের বেকড়া নুয়াই নদীর ব্রিজের পশ্চিম পাশের রাস্তা পাড় হওয়ার সময় সিএনজি সাথে ধাক্কায় আহত হয়ে রাস্তায় পড়ে যায় আব্দুল কুদ্দুস (৭০)।
নাগরপুরগামী সিএনজি বিপরীত দিকের রাড়ির অভিমুখি পথচারী কে (নাগরপুর-সলিমাবাদ) রাস্তার নুয়াই নদীর ব্রিজের পশ্চিম পাশে সজোরে ধাক্কা মারলে, রাস্তায় লুটিয়ে পড়ে যায় তিনি। আহত আব্দুল কুদ্দছ ঘটনা স্থলেই মৃত্যু বরন করে বলে ধারনা এলাকাবাসীর।
পথচারী ও স্থানীয় জন সাধারন দ্রুত তার মাথায় পানি ঢেলে তাকে উদ্ধার করে ঐ দিনই সকল ৮.২২ মিনিটের সময় নাগরপুর সদর হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে গেলে কর্তব্যরত ডা. আকিদ মুস্তফা তাকে মৃত ঘোষণা করেন।
সংবাদটি লেখার সময় পর্যন্ত এ বিষয়ে থানায় কোন অভিযোগ দেয়া হয়নি।
অভিযোগ এর বিষয়টি নিশ্চিত করে এসআই সাইদুর রহমান বলেন, এ বিষয়ে নাগরপুর থানায় আমরা কোন লিখিত অভিযোগ পাইনি।