নাগরপুর প্রতিনিধি, টাঙ্গাইলঃ টাঙ্গাইলের নাগরপুরে হাত বাড়ালেই পাওয়া যাচ্ছে মাদক। জানা যায় নাগরপুর উপজেলার বেশ কিছু এলাকায় চলছে জমজমাট মাদক ব্যবসা এক শ্রেণীর স্বার্থ নেশী মহল এই ব্যবসার সাথে জড়িত থেকে অর্থ যোগান দিয়ে হাতিয়ে নিচ্ছে মোটা অংকের টাকা। তারা যেন অঙ্গুল ফুলে কলা গাছ হয়ে যাচ্ছে। অন্য দিকে মাদক ব্যভসায়ীর সহযোগী হিসেবে ব্যবহার করছে এলাকারনিরহ নারী, পুরুষ ও শিশু।
মাদকের মধ্যে রয়েছে ইয়াবা, গাছা, ফেনসিডিল সহ কিছু সেক্সল ঔষধ। আর এসবের প্রধান ক্রেতা হচ্ছে স্কুল, কলেজের ছাত্র সহ কিছু গাড়ীর ড্রাইভার ও রিক্রা চালক।এসবের কারনে ধবংশ হচ্ছে যুব সমাজ। বেড়ে চলছে দিন দিন চুরী, ডাকাতি ও ধর্ষন। এসব রোধ কল্পে ব্যার্থতার পরিচয় দিচ্ছে আইন শৃংখলা বাহিনী। মাদক ব্যবসায়ীদের কাজ থেকে মুনাফা নেওয়া দালাল চক্রের সাথে রয়েছে পুলিশের হাত পুলিশ সংগ্রহ করেছে মাদক ব্যবসায়ী করে তালিকা কিন্তু তবু কেন ব্যবসায়ী গন পুলিশের ধরা ছোয়ার বাহিরে।
বিশ্বস্থ সূত্রে জানা যায়, পুলিশ দালাল চক্রের মাধ্যমে হাতিয়ে নিচ্ছে মোটা অংকের মাসওহারা। তাই তা করে নিরব থাকাটাই স্বাভাবিক। এসব বিষয়ে সংবাদ পত্রে প্রকাশ করা হলেও নেই কোন আইনীব্যবস্থা।
তাই যুব সমাজকে রক্ষা করতে হলে প্রশাসনকে আরও কোঠার হতে হবে বলে মন্তব্য সুশীল সমাজের বর্তমানে উপজেলার মাদক বিক্রয়ের স্পট গুলো হচ্ছে সলিমাবাদ ইউনিয়নের তেবাড়িয়া বাজারের দক্ষিন এলাকা, ,সরিমাবাদ ব্রীজের দুপাশের এলাকা,ধুবড়িয়া ইউনিয়নের কাঁচপাই মোড়, ডহরপাচুড়িয়া, মাগুরিয়া, সাইপাড়া, ধুবড়িয়া পূর্বপাড়া, কুষ্টিয়া নয়াপাড়া, বলারামপুর ডিডিটাল বাজার, নয়ন মার্কেট, চাষাভাদ্রা ঋষীবাড়ি মোড় ও এলাকার পরিত্যক্ত বাড়ী সহ বিভিন্ন কাঠ বাগান।