Wednesday, August 19

নাগরপুরে ১৭ জন হোম কোয়ারেন্টাইনে

0

নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের নাগরপুরে বিভিন্ন ইউনিয়নের ১৭ জন বিদেশ ফেরত ব্যক্তিকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। তাদের শরীরে করোনা ভাইরাসের উপসর্গ না থাকলেও বিদেশ ফেরত হওয়ার কারণে তাদেরকে নিজ নিজ বাড়িতে পর্যবেক্ষণে রাখা হয়েছে।

নাগরপুর উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা রোকুনুজ্জামান খান বলেন, করোনাভাইরাস প্রতিরোধে এ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৮ বেডের আইসোলেশন ইউনিট প্রস্তুত রাখা হয়েছে। পর্যবেক্ষণে থাকারা সম্প্রতি ইতালি, চীন, দক্ষিণ আফ্রিকা, সৌদি আরব ও সিংগাপুর ফেরত। করোনাভাইরাস প্রতিরোধে উপজেলা নির্বাহী অফিসারকে সভাপতি করে ৯ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে এবং প্রতি ইউনিয়নে ৩ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে । পাশাপাশি জনমনে সচেতনা বৃদ্ধির লক্ষে সর্তকতা মূলক প্রচার কার্যক্রমও গ্রহণ করা হয়েছে।

তিনি আরও জানান, এ উপজেলায় এখন পর্যন্ত বিদেশ ফেরত ১৭ জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।

খবর পাওয়া মাত্রই প্রশাসন নিয়ে আমরা খুব শিঘ্রই সেখানে যাব। উপজেলার বিভিন্ন ইউনিয়নের বিদেশ ফেরতদের সনাক্ত করে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। তারা যাতে নিয়মের বাইরে না চলাচল করে সে জন্য তাদের উপর কড়া নজরদাড়ি রাখা হচ্ছে। সেই সাথে যদি কেউ নিয়ম না মেনে চলাচল করে তাদের জন্য আইনিব্যবস্থাসহ জরিমানার জন্য বিশেষ সতর্ক করা হচ্ছে। স্বাস্থ্যকর্মীরা ম্যাক্স ও প্রয়োজনীয় সামগ্রী ব্যবহার করে এসব ব্যক্তির নিয়মিত দেখা শোনা করছেন বলে তিনি জানান।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.