Saturday, August 29

নাগরপুরে ২ সন্তানের জননী পরকীয়ার টানে পলায়নের পর যুগল গ্রেফতার

0

নাগরপুর(টাংগাইল)প্রতিনিধিঃ টাংগাইলের নাগরপুরের বাবনাপাড়ার রিপন সাহার দুই সন্তানের জননী স্ত্রী টুকটুকি সাহা(২৮) পরকীয়া প্রেমের টানে প্রেমিক সুমন সাহা(২৫) এর হাত ধরে এক সন্তান নিয়ে পালিয়ে যায়। গত ০২/০৭/২০১৯ ইং সকাল ৫.৩০ মিনিটের সময় রিপন ও ১ সন্তান কে ফেলে নিষিদ্ধ প্রেমের মোহে লম্পট প্রেমিকের হাত ধরে চলে যায় টুকটুকি। যাওয়ার সময় কাপ, স্বর্ণালংকার ও টাকা নিয়ে যায় টুকটুকি।
এ বিষয়ে স্বামী রিপন সাহা বাদী হয়ে নাগরপুর থানায় প্রতারক সুমন ও স্ত্রীর নিখোঁজ এর বিষয়ে লিখিত অভিযোগ করে। পরে ঘটনার সত্যতা নিশ্চিত হয়ে রিপন সাহা বাদী হয়ে নাগরপুর থানায় একটি মামলা দায়ের করে প্রতারক সুমনের বিরুদ্ধে। থানা পুলিশ অভিযোগ এর সত্যতা যাচাই করে ৯ নং ক্রমিকে একটি মামলা গ্রহন করে যার বাদী রিপন সাহা।
পরে গোপন সংবাদের ভিত্তিতে এস আই ইদ্রিস আলী সংঙ্গীয় ফোর্স নিয়ে গতকাল বুধবার সকাল ৫.১৫ মিনিটের সময় গাজীপুরের কোনাবাড়ি এলাকার আমবাগান মোড়েরের রেল গেট নামক স্থান থেকে এই প্রেমিক যুগল কে গ্রেফতার করে নাগরপুর থানা পুলিশ।
এ সময় পুলিশ ঐ যুগলের আনিত প্রায় সকল মালামাল উদ্ধার করতে সক্ষম হয়।
পরে টুকটুকি তার ভুলের কথা স্বীকার করে নিলে তাকে তার পিতা লক্ষ্মণ সাহার হেফাজতে দিয়ে সুমন সাহা কে বৃহস্পতিবার বিজ্ঞ আদালতে প্রেরন করে নাগরপুর থানা পুলিশ।

এই যুগোল সম্পর্কে জানতে চাইলে এলাকাবাসী বলে, ওদের দুজনেরই বিপরীত লিঙ্গের প্রতি যথেষ্ট আকর্ষন রয়েছে। এই মেয়ে আগেও বেশ কয়েক বার এমন করেছে। এবং এই ছেলেও এলাকায় ইতিপূর্বে কয়েকটি মেয়েলি ঘটনা ঘটিয়েছে এবং একটি পরিবারের পতনের জন্য ঐ ছেলে দায়ী। এদের উভয়েরই শাস্তি হলে ভাল হত।

মামলা ও পিতার হেফাজতের বিষয়টি নিশ্চিত করেন নাগরপুর থানার এ এস আই ইদ্রিস আলী।
এ বিষয়ে নাগরপুর থানার অফিসার ইনচার্জ ওসি মো. আলম চাঁদ বলেন, সুমন সাহার ও টুকটুকি সাহা কে তাদের মালামাল সহ গোপন সংবাদের ভিত্তিতে গ্রেফতার করে টুকটুকি কে তার পিতার হেফাজতে এবং সুমন কে বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.