Saturday, September 12

নাগরপুরে ৭ জুয়াড়ী গ্রেপ্তার

0

নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি : টাঙ্গাইলের নাগরপুরে ৭ জুয়াড়ীকে গ্রেপ্তার করে জেল-হাজতে প্রেরন করেছে থানা পুলিশ।
থানা সূত্রে জানা যায়, উপজেলার বাবনাপাড়া গ্রামের মজিবরের বাড়ীর ঘরের ভিতরে গত শুক্রবার রাতে তাস দিয়ে জুয়াখেলার সময় গোপন সংবাদের ভিত্তিতে থানা পুলিশ ৭ জুয়াড়ীকে গ্রেপ্তার করেছে।
গ্রেপ্তারকৃতরা হলেন, উপজেলার বাবনাপাড়া গ্রামের মাদব চন্দ্র তাম্বলী (৩৫), মো. আজম হোসেন (৩০), মো. বাশার খান (৩৫), কার্তিক বিশ্বাস(২২), মো. রবিউল আলম রুবেল (২৩), মো. আজাহারুল ইসলাম শশী (২৯) ও মো. রিয়াদ হোসেন (২৩)। গ্রেপ্তাকৃতদের কাছ থেকে জুয়া খেলার তাস ও নগদ ২৫ শত টাকা উদ্ধার করে।
নাগরপুর থানার সেকেন্ড আফিসার এস.আই মো. সজল খান জানান, উপজেলার বাবনাপাড়া গ্রামের মজিবরের বাড়ীর ঘরের ভিতরে তাস দিয়ে জুয়াখেলার সময় গোপন সংবাদের ভিত্তিতে ৭ জুয়াড়ীকে গ্রেপ্তার করে গত শনিবার দুপুরে জেল-হাজতে প্রেরন করা হয়েছে।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.