Tuesday, August 18

নাগরপুর উপজেলায় একজন করোনা আক্রান্ত রোগী সনাক্ত

0

নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধিঃ টাঙ্গাইলের নাগরপুর উপজেলার ভাদ্রা ইউনিয়নের খাগুরিয়া গ্রামের পুরুষ এক বাসিন্দার শরীরে করোনা ভাইরাসের জীবানু পাওয়া যায়।

এলাকাবাসী সূত্রে জানা যায়, লোকটি ঢাকার বাদামতলী থেকে গত ০৯-০৪-২০২০ তারিখে বাড়িতে আসে। এবং করোনা ভাইরাসের উপসর্গ দেখা দিলে গত ১০-০৪-২০২০ তারিখে সদর হাসপাতালের গেলে তার নমুনা সংগ্রহ করে পরিক্ষার জন্য প্রেরণ করা হয়। পরে নাগরপুরের একজন পুরুষ রোগীর নমুনায় কোভিট-১৯ করোনা পজিটিভ আসে ১২-০৪-২০২০ তারিখে পরিক্ষার রিপোর্টে।

আইইডিসিআর এর রিপোর্ট অনুযায়ী উপজেলা প.প. কর্মকর্তা মো. রোকুনুজ্জামান খান বিষয়টি নিশ্চিত করেছেন। এ ঘটনায় ঐ এলাকার ৩০টি বাড়ি লক ডাউন ঘোষণা করেছে নাগরপুর উপজেলা প্রশাসন বলে জানিয়েছেন তিনি। এই মূহুর্তের তাকে স্থানান্তর করা সম্ভব নয় বিধায়, রাতে রোগীকে নিজ বাড়িতে রাখা হয়েছে। তবে সকালেই তাকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিক্যাল কলেজে হাসপাতালে প্রেরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। তিনি বলেন, করোনা আক্রান্ত রোগীটির নমুনা নাগরপুর উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে থেকে পাঠানো হয়েছিল। সকলের উদ্দেশ্য তিনি আরও বলেন, সরকারের নিদর্শনা ও স্বাস্থ্য বিধি মেনে চলুন। এর কোন বিকল্প নেই। তাই সবাই ঘরে থাকুন।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.