Sunday, August 16

নাগরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক করোনা আক্রান্ত

0

নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধিঃ টাঙ্গাইলের নাগরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক ডাক্তার (আরএমও) সাহেদ আল ইমরান (২৮) করোনা আক্রান্ত হয়েছেন।

গত ৭জুন তারিখে তার নমুনা আইইডিসিআর এ পাঠানো হলে তার রিপোর্ট আজ ১৩ জনু শনিবার পজিটিভ আসে।

বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা প.প কর্মকর্তা মো. রোকুনুজ্জামান খান। তিনি আরোও বলেন, আক্রান্ত চিকিৎসক বর্তমানে নিজ কোয়ার্টারে আইসোলেটেড হয়ে চিকিৎসাধীন আছে।

এতে করে উপজেলায় মোট আক্রান্তের সংখ্যা দাড়ালো ৩১ জন। এদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১০ জন। আর চিকিৎসাধীন রয়েছেন ২১ জন।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.