নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধিঃ টাঙ্গাইলের নাগরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তারের স্বামী ডাক্তার বিকাশ পাল (৩২) করোনা আক্রান্ত হয়েছে।
আইইডিসিআর এর রিপোর্টের ভিত্তিতে আজ ১৪ জনু রবিবার বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা প.প কর্মকর্তা মো. রোকুনুজ্জামান খান।
তিনি আরোও বলেন, আক্রান্ত চিকিৎসক এর আগে নাগরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তরত ছিলেন। এখন তার স্ত্রী নাগরপুরে কর্মরত। তিনি স্ত্রীর সাথে দেখা করতে এলে ঠান্ডা জ্বর অনুভব করে, পরে তার নমুনা পরীক্ষার জন্য দিয়েই আইসোলেটেড আছে তিনি। তিনি বর্তমানে নিজ কোয়ার্টারে আইসোলেটেড হয়ে চিকিৎসাধীন আছে। তার স্ত্রীর সাথেই সুস্থ না হওয়া পর্যন্ত থাকবেন।
এতে করে উপজেলায় মোট আক্রান্তের সংখ্যা দাড়ালো ৩২ জন। এদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১০ জন। আর চিকিৎসাধীন রয়েছেন ২২ জন।