Saturday, August 15

নাগরপুর নতুন করে ডা. সহ করোনা আক্রান্ত ৩ জন

0

নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধিঃ টাঙ্গাইলের নাগরপুর উপজেলায় নতুন করে ডা. সহ করোনা আক্রান্ত হয়েছে ৩ জন।
এতে করে মোট আক্রান্ত রোগী দাড়ালো ৩৬ জন, মোট সুস্থ ১৯ জন, চিকিৎসাধীন আছে ১৭ জন।

আক্রান্তরা হলেন নাগরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তার মেহেবুবা আকাবর (৩০), মনা সাহা (৩২) ও তার স্ত্রী লাকী সাহা (২২)।

আইইডিসিআর এর রিপোর্ট এর ভিত্তিতে আক্রান্তদের বিষয়টি নিশ্চিত করেন উপজেলা প.প কর্মকর্তা মো. রোকুনুজ্জামান খান। মনা সাহা এর নমুনা দেয়ার পর অবাধ বিচরণের বিষয়ে তিনি বলেন, আমরা যে সকল রোগীদের কাছ থেকে নমুনা সংগ্রহ করি তাদের সবাইকে রিপোর্ট না আসা পর্যন্ত আইসোলেটেড থাকার নির্দেশ দেই। যদি কেউ এই নির্দেশ না মানে তবে তারা অবশ্যই সরকারি নির্দেশ অমান্যকারী। আমরা তাদের তাদের বিরুদ্ধে আইনগত পদক্ষেপ গ্রহণ করতে পারিনা। তবে আইন প্রয়োগকারী সংস্থা তাদের হয়তো আইনের আওতায় আনতে পারেন।

এলাকাবাসী সূত্রে জানা যায়, মনা সাহা গত ২ সপ্তাহ আগে করোনার রেড জোন গাজীপুর শশুর বাড়তিতে বেড়াতে গিয়েছিল। সে নাগরপুর সদর বাজারে কসমেটিকস্ এর দোকানী। শশুর বাড়ি থেকে আসার পর থেকেই তার শরীরে করোনা ভাইরাসের উপসর্গ দেখা দিলে সে নাগরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে করোনা পরিক্ষার জন্য যায়। পরে, হাসপাতাল থেকে তার নমুনা সংগ্রহ করে আইইডিসিআর এর প্রেরন করা হয় ১৫ জুন ২০২০ তারিখ। তার নমুনা সংগ্রহের পর ডাক্তারা তাকে আইসোলেটেড(সবার থেকে আলাদা) থাকার নির্দেশ দিলেও সে নমুনা পরীক্ষার জন্য দিয়ে সেদিন থেকে গতকাল ২০ জুন শনিবার পর্যন্ত কসমেটিক ব্যবসা পরিচালনা করে আসছিল বলে একাধিক সূত্র জানা যায়।

এলাকাবাসীর অভিযোগ করে বলে, এ রকম কাণ্ডজ্ঞান হীন ভাবে নমুনা দেয়া লোকদের অবাধ বিচরণই, দেশের করোনার ভয়াবহতার জন্য দায়ী। এদের আইনের আওতায় এনে কঠিন শাস্তির দাবি জানিয়েছেন তারা।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.