Wednesday, August 19

নাগরপুর সরকারি যদুনাথ প্রাথমিক বিদ্যালয়ে মা সমাবেশ অনুষ্ঠিত

0

নাগরপুর(টাঙ্গাইল) প্রতিনিধিঃ টাঙ্গাইলের নাগরপুর উপজেলার সরকারি যদুনাথ প্রাথমিক বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গণে রবিবার সকালে মা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মো. জাহাঙ্গীর আলম এর সভাপতিত্বে ও সহকারী শিক্ষক তপন কুমার চক্রবর্তীর সঞ্চালনায় এ সময় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সকল অভিভাবকবৃন্দ।

মা সমাবেশে বক্তব্য রাখেন স্কুলের প্রধান শিক্ষক মো. রফিকুল ইসলাম, সহকারী শিক্ষক মো. হারুন আর রশিদ, সেলিনা আক্তার, নাজমা আক্তার, অভিভাবক নাগরপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি মো. জসিউর রহমান লুকন।

মা’দের উদ্দেশ্য বক্তারা বলেন, আপনাদের সন্তানদের পরিস্কার পরিচ্ছন্ন পোশাক পরিয়ে পুষ্টিকর খাবার দিয়ে স্কুলে পাঠালে মেধা বিকাশের সহায়ক হবে। এছাড়াও সন্তানদের নিয়মিত বিদ্যালয়ে আসা ও বাড়িতে নিয়মিত পড়াশোনা নিশ্চিত করা আপনাদের দায়িত্ব। আর কোমলমতি শিশুদের সুশিক্ষা দেয়া আমাদের দায়িত্ব।
আমাদের বিদ্যালয়ের শিক্ষার মান উন্নয়নে আপনাদের যেকোনো মতামত প্রধান শিক্ষকের কাছে তুলে ধরতে পারেন।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.