নাগেশ্বরীতে পৌর কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি পালন

0

আরিফুল ইসলাম সুজন, কুড়িগ্রাম প্রতিনিধি: রাষ্ট্রীয় কোষাগার হতে পৌর কর্মচারীদের বেতন ভাতা ও পেনশনের দাবীতে কর্মবিরতি পালন করেছে কুড়িগ্রাম ও নাগেশ্বরী পৌর কর্মকর্তা ও কর্মচারীরা।

বাংলাদেশ পৌরসভা সার্ভিস এ্যাসোসিয়েশন কুড়িগ্রাম শাখার উদ্দোগে সোমবার কুড়িগ্রাম পৌর চত্বর ও নাগেশ্বরী পৌর চত্বরে একযোগে সকাল ১০ টা থেকে দুপুর ১টা পর্যন্ত এ কর্মবিরতি পালন করেন তারা।

কর্মবিরতি তাদের বিভিন্ন দাবী নিয়ে বক্তব্য রাখেন, সংগঠনের সভাপতি হাফিজুর রহমান বুলু, সাধারন সম্পাদক আখতারুজ্জামান রাসেল, নাগেশ্বরী শাখার সভাপতি আলী হোসেন নির্বাহী প্রকৌশলী কামাল আহমেদ প্রমুখ। বক্তারা বলেন তাদের যৌক্তিক এ দাবী মানা না হলে ভবিষ্যতে বাংলাদেশ পৌরসভা সার্ভিস এ্যাসোসিয়েশন উদ্দোগে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.