Tuesday, November 10

নাঙ্গলকোটে রোপামনে পঁচন রোগের আক্রমন আর্যকর প্রদক্ষেপ নেওয়া জরুরী

0

Chapaiদ্বীন মোহাম্মদ : কুমিল্লার নাঙ্গলকোট উপজেলা বিভিন্ন গ্রামের কৃষকদের বর্তমান ফসলী জমিনে পঁচন রোগের আক্রমন দেখা দিয়েছে। প্রথমে ধান গাছে হলুদ রং ধারন করে। পরে ক্রমান্বয়ে তার শুকিয়ে লাল হয়ে যায়। বিভিন্ন রকমের নামি দাবী কীটনাশক ব্যবহার করেও সুফল পাচ্ছেনা প্রান্তিক চাষীরা। অনেকেই এ পঁবন রোগের হাত থেকে রক্ষা পেতে কৃষি কর্মকর্তাদের পরামর্শ নিয়েও সুফল পাচ্ছে না। কৃষি কর্মকর্তারা আরো ১ বছর আগে এ সমস্ত জমিনের মাটি নিয়ে গেছে পরীক্ষা করার জন্য।

গত ১বছর হয়ে গেল অদ্যবদি সে পরীক্ষার ফলও প্রকাশ পায় নাই কৃষকদের কাছে। অনেকে ধার দেনা করে পোপা আমন লাগিয়েছে ভাল ফসল ফলানো আশায়। কিন্তু সে আশায় ঘুড়ে বালি। যে সমস্ত কৃষকের ফসল পঁচন রোগের আক্রমন দেখা দিয়েছে তারা হলেন তিলিপ গ্রামে আবদুল মালেক, আবু বকর, মোঃ শাহিন, জহিরুল হক, আমিন সর্দার, বড় ফতেপুরের মোতালেবসহ আরো অনেকের ফসলী জমিন পঁচন রোগে নষ্ট হয়ে গেছে। এসব কৃষকেরা এ রোগের প্রতিকার হিসেবে সরকারি ভাবে সহায়তা ও সু পরামর্শের দাবী জানাচ্ছে।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.