নাজিরহাট-খাগড়াছড়ি আঞ্চলিক মহাসড়কের সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত

0

আজ মঙ্গলবার (৫ ডিসেম্বর) সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত হয়েছে ,চট্টগ্রামের হাটহাজারীর নাজিরহাট-খাগড়াছড়ি আঞ্চলিক মহাসড়কের নাজিরহাট বাইপাস সড়ক মোড় এলাকায় ।

ভোরে পাথর ও রাবার বোঝাই ট্টাকের মধ্যে মুখোমুখি সংঘর্ষে রাবার বোঝাই ট্টাকের চালক আলমগীর (৩৫) ও সহযোগী রুবেল (২৭) ঘটনাস্থলে নিহত হন।

গুরুতর আহত হয়েছে পাথর বোঝাই্ ট্টাকের চালক নূর মিয়া (৪০)। তাকে গুরুতর অবস্থায় প্রথমে নাজিরহাট স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে চট্টগ্রাম মেডিকেল হাসপাতাল (চমেক) এ পাঠানো হয়।

দূর্ঘটনার খবর পেয়ে নাজিরহাট হাইওযে থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতদের উদ্ধার ও দূর্ঘটনায় কবলিত ট্টাক দুইটি আটক করে পুলিশ হেফাজতে নিয়ে আসে।

হাইওয়ে পুলিশের উপ-পরিদর্শক আনিসুর রহমান বলেন, গভীর রাতে ট্টাক দুইটি নিয়ন্ত্রণ হারিয়ে মুখোমুখি সংঘর্ষ হয়। নিহতদের বাড়ি ফটিকছড়ি উপজেলার ভুজপুর থানাধীন দাতমারা এলাকায়। নাজিরহাট হাইওয়ে পুলিশ বাদি হয়ে এ ব্যাপারে মামলা করেছে।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.