Thursday, August 13

নাজিরহাট বড় মাদরাসার মাহফিল সফলভাবে অনুষ্ঠিত

0

সারোয়ার কামাল: দক্ষিণ-পূর্ব এশিয়ার অন্তর্গত চট্টগ্রাম জেলাধীন ফটিকছড়ি উপজেলার ঐতিহাসিক দ্বীনি প্রতিষ্ঠান। নাজিরহাট বড় মাদরাসার ১১০তম বার্ষিক মাহফিল সুন্দরভাবে সফল করায় ছাত্র-শিক্ষক এবং তৌহিদী জনতাকে ধন্যবাদ জানিয়েছেন আল জামিয়াতুল আরাবিয়া নজরুল ইসলাম নাজিরহাট বড় মাদরাসার মুহতামিম এবং শাইখুল হাদিস আল্লামা মুফতি হাবিবুর রহমান কাছেমী।
মাহফিলে সকলের স্বতঃস্ফূর্ত কার্যক্রম, একনিষ্ঠতা এবং গণমানুষ ও তৌহিদী জনতার অভূতপূর্ব অংশগ্রহণের পরিপ্রেক্ষিতে সবাইকে শুভেচ্ছা জানিয়েছেন তিনি।

আল্লামা মুফতি হাবিবুর রহমান কাছেমী বলেন, এমন দুর্যোগময় মুহূর্তে নাজিরহাট মাদরাসার ইতিহাসে এ ধরনের বার্ষিক মাহফিল নজিরবিহীন। ইতোপূর্বে এতো বেশি জনসাধারণের সযোগিতাও অংশগ্রহণ আমাদের চোখে পড়েনি। মাহফিলে আমাদের আমন্ত্রিত সকল ওলামা একরাম উপস্থিত হয়েছেন এবং ধারাবাহিকভাবে আলোচনা করেছেন। আমি তাদেরও ধন্যবাদ জানাচ্ছি। এলাকাবাসী এবং তৌহিদী জনতা আমাদের মাহফিলে যথেষ্ট সহযোগিতা করেছেন এবং শ্রম দিয়েছেন আমি তাদের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করছি। সর্বোপরি নাজিরহাট বড় মাদরাসার শিক্ষকবৃন্দ এবং আমার প্রিয় ছাত্র ভাইয়েরা সীমাহীন কষ্ট, মেহনত এবং মুজাহাদার মাধ্যমে নাজিরহাট বড় মাদরাসার ১১০ তম বার্ষিক মাহফিল সুন্দরভাবে আঞ্জাম দিয়েছেন, তাই তাদের কৃতজ্ঞতা প্রকাশ করছি।

তিনি আরো বলেন, কোন কাজ ইখলাসের সাথে করলে আল্লাহর সাহায্য সেখানে অবতীর্ণ হয়। আমি অবাক হচ্ছি! এই কঠিন মুহূর্তে আমাদের মাহফিল এত সুন্দরভাবে, সুচারুরূপে সম্পন্ন হওয়াতে। এই কাজ কারো একার পক্ষে সম্ভব নয়। সকলের সম্মিলিত প্রচেষ্টায় আমাদের মাহফিল সফল এবং সার্থক হয়েছে। মহান আল্লাহ সবাইকে উত্তম প্রতিদান দান করুন।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.