Thursday, August 27

নাজিরহাট বড় মাদ্রাসার ১০৯তম মাহফিল সম্পন্ন

0

সরওয়ার কামাল, চট্টগ্রাম: উত্তর চট্টলার শতবর্ষী ঐতিহ্যবাহী ফটিকছড়ির প্রাচীনতম দ্বীনি শিক্ষাপ্রতিষ্ঠান আল জামিয়াতুল ইসলামিয়া নছিরুল ইসলাম নাজিরহাট বড় মাদ্রাসার ১০৯ তম দুই দিন ব্যাপী বার্ষিক মাহফিল হাজারো ধর্মপ্রাণ মুসল্লির অংশগ্রহণে সম্পন্ন হয়েছে।

২৬শে ডিসেম্বর শুরু হওয়া এ মাহফিলে দেশের বিভিন্ন স্থান থেকে মুসল্লিরা অংশগ্রহণ করেন। ঢল নামে সব শ্রেণি-পেশার মানুষের। প্রাচীনতম এ দীনি প্রতিষ্ঠানের বার্ষিক মাহফিলে অংশগ্রহণের জন্য হাজারো মানুষ প্রতীক্ষার প্রহর গুণেন। মেহমানদের যথাযথ আপ্যায়নের লক্ষ্যে সার্বিক প্রস্তুতি নিয়ে রাখে মাদ্রাসা কর্তৃপক্ষ। ফলে বিপুল পরিমাণে মানুষ অংশগ্রহণের পরেও কোনো ধরণের ভোগান্তিতে পড়তে হয়নি।
উক্ত মাহফিলে কোরআন-সুন্নাহর আলোকে সমসাময়িক বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করেন দেশের প্রখ্যাত উলামায়ে কেরামগণ।

উক্ত মাহফিলে প্রথম দিবসে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দারুল উলুম হাটহাজারীর সম্মানিত পরিচালক, হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা আহমদ শফী দা.বা.। দ্বিতীয় দিবসে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দারুল উলুম হাটহাজারী মাদ্রাসার সহকারী পরিচালক, হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসচিব আল্লামা জুনাইদ বাবুনগরী দা.বা.।

দুইদিন ব্যপি এ দ্বীনি মাহফিলের প্রথম অধিবেশনে সভাপতিত্বে করছিলেন অত্র প্রতিষ্ঠানের অধ্যক্ষ আল্লামা ইদ্রিস সাহেব।দ্বিতীয় অধিবেশনে সভাপতিত্বে করেন জামেয়া নাজিরহাট বড় মাদ্রাসার সহকারী পরিচালক, বিশিষ্ট লেখক ও মাসিক দাওয়াতুল হক’র সম্পাদক মুফতি হাবিবুর রহমান কাসেমী।

এছাড়াও ওলামায়ে কেরামদের মাঝে আরো উপস্থিত ছিলেন, জামিয়া বাবুনগর মাদ্রাসার পরিচালক সর্বজন শ্রদ্ধেয় আলেমেদীন আল্লামা শাহ মহিব্বুল্লাহ বাবুনগরী, হাটহাজারী মাদ্রাসার মুহাদ্দিস আল্লামা শেখ আহমদ, মাওলানা মজিবুল হক ফারায়েজী, মুফতি আজিজুল হক আল মাদানী, ওমরগনি এমইএস কলেজের সাবেক অধ্যাপক ড. আফম খালেদ হোসেন, মাওলানা মেরাজুল ইসলাম মাজহারী ঢাকা, মুফতি ফখরুল ইসলাম ঢাকা, আল্লামা মুফতি নজরুল কাসেমি ঢাকা, মুফতি মাসুম বিল্লাহ ঢাকা, মুফতি আবদুল মতিন, মাওলানা আবদুল হক হক্কানী কক্সবাজার, মাওলানা মুস্তাফা নুরী, মুফতি নোমান ফয়েজি, ঈসমাঈল খান, মাওলানা জুনায়েদ বিন জালাল ও মুফতি সরওয়ার কামালসহ দেশ বরণ্যের ওলামা ও ইসলামী স্কলারবিদগণ।

সকলের অংশগ্রহণের মাধ্যমে মাহফিল সার্বাত্মক সফল করায় সকলের প্রতি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেন জামিয়া নাজিরহাট বড় মাদ্রাসার মহাপরিচালক আল্লামা শাহ মুহাম্মদ ইদ্রিস, সহকারী পরিচালক আল্লামা মুফতি হাবিবুর রহমান কাসেমি, শিক্ষাসচিব আল্লামা সলিমুল্লাহসহ জামিয়ার সকল শিক্ষক ও শুভাকাঙ্ক্ষীগণ।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.